Friday, June 20, 2014

একসাথে চেক করুন ইয়াহু, জিমেইল, হটমেইল, আউটলুক, লাইভ সহ সব ইমেইল অ্যাকাউন্ট।

একসাথে চেক করুন ইয়াহু, জিমেইল, হটমেইল, আউটলুক, লাইভ সহ সব ইমেইল অ্যাকাউন্ট। =========================================================

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে ইমেইলট্রে নামে একটি সফটওয়্যার শেয়ার করব। প্রথমেই বলে রাখি আপনারা যারা মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি ডেক্সটপ বা ল্যাপটপে ইউস করেন তারা এই বিষয়টি সম্পর্কে খুব ভাল ভাবে অবগত আছেন। তারপরেও যারা বিষয়টি সম্পর্কে অবগত নন তাদেরকে বলছি, এই সফটওয়্যারটির (ইমেইলট্রে ) মাধ্যমে আপনি এক সাথে আপনার একাধিক ইমেইল অ্যাকাউন্ট ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ এর মেইল সহ প্রায় সব ইমেইল অ্যাকাউন্ট চেক করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।

দেখে নেয়া যাক আপনি কেন (আউটলুক বাদ দিয়ে) এই সফটওয়্যারটি ব্যাবহার করবেনঃ

এক ক্লিকেই একাধিক ইমেইল অ্যাকাউন্ট এর (ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ সহ প্রায় সব) ইমেইল চেক করতে পারবেন আর সেনডিং , এটাচমেনট ইত্যাদি অন্যান্য মেইলিং সুবিধা তো থাকছেই। আর মেইলগুলো যেহেতু আপনার ডেক্সটপে নামানো হয় তাই অফলাইনে ও নামানো মেইলগুলো দেখতে পারবেন।
সব চাইতে বড় সুবিধা আমার কাছে মনে হয়েছে এর ইজি সেটাপ সুবিধা। শুধু মাত্র সেটাপ এর সময় একবার আপনার ইমেইল অ্যাকাউন্টগুলর আইডি আর পাসওয়ার্ড দিন ব্যাস আপনার কাজ শেষ এর পরে আপনার মেইল গুলো একে একে এমনিতেই নামবে। অপরদিকে মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি সেটাপ করা সাধারণ ইউসারদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার বিশেষত হটমেইল অ্যাকাউন্ট অ্যাড করা। আর নতুন আউটলুক (ইমেইল) অ্যাকাউন্ট এর কথাতো বাদই দিলাম।
এর ইন্টারফেস আউট লুক এর চাইতে অনেক সুন্দর।
আপনার অ্যাকাউন্ট এর মেইল গুলো অটোমেটিকালি তিনটি কেটাগোরিতে সাজানো থাকবে। টপ প্রাইওরিটি, লো প্রাইওরিটি, নো প্রাইওরিটি। এবং অবশ্যই আপনি যে কোন মেইল এর প্রাইওরিটি ম্যানুয়ালি চেনজ করতে পারবেন।
আপনার ডেস্কটপ এ একটি আইকন সবসময় শো করবে। কোন মেইল আসলে আপনি সেটা আইকন এ দেখতে পারবেন। যা আউটলুক এ আপনি পাবেন না।
আরেকটি খুব ভাল ফিচার হচ্ছে যখনই আপনার টপ প্রাইওরিটির কোন মেইল আসবে সেটি আপনাকে ভয়েস আলারট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বলা বাহুল্য, এটিও আউটলুক এ অনুপস্থিত।
সফটওয়্যারটির সাইজ খুব ছোট (১৩ মেগাবাইট) তাই যারা আউটলুক সার্ভিসটি ব্যাবহার করেন তারাও অন্ততপক্ষে একবার সফটওয়্যারটি ট্রাই করবেন। আর যারা নতুন তারাতো চোখ বন্ধ করে ব্যাবহার করা শুরু করবেন আশা করি।
ইমেইল সেনডারের ছবিও দেখতে পারবেন (আপ করা থাকলে)।
আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও এই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। গুগল প্লে তে স্পেসিফিকেসন দেখতে ক্লিক করুন এখানে
Windows Xp/ Windows Vista/ Windows 7 Supported.
http://www.emailtray.com/download.html
Check at Yahoo, Gmail, Hotmail, Outlook, the email account including live. = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = আসসালামুয়ালাইকুম. রহমতে is the great hope all is well with you today a ইমেইলট্রে. software will do that first share you desktop or ইউস ল্যাপটপে সার্ভিসটি কর্পোরশনের who, Microsoft Outlook, they are very good about the way this issue know of people who say they are not yet aware of the issue.With this software, you have more of a (ইমেইলট্রে) email account Yahoo, hot mail, Gmail, Outlook, live mail to this email account will be able to check all with every time ID with password লগিন. There is disagreement to go was taken to see why you (Outlook, with) this software use a করবেনঃ ক্লিকেই more than one email account (Yahoo, Gmail, hot mail, Outlook, live and almost all) will be able to check email and সেনডিং এটাচমেনট, থাকছেই মেইলগুলো and other mailing privileges, etc that is so ডেক্সটপে except you. as offline and you can see all the benefits of the big মেইলগুলো except I think to ask is. its easy সেটাপ privileges. only once at the time of this সেটাপ অ্যাকাউন্টগুলর your email ID and password at the end of your work are your mail after diameter each one কর্পোরশনের one সেটাপ সার্ভিসটি নামবে are to Microsoft Outlook. common ইউসারদের a matter of especially difficult for the Hotmail account is অ্যাড. and new Outlook (To say nothing of its কথাতো account email). out of the interface look much better than this. There are three কেটাগোরিতে অটোমেটিকালি of your account mail. প্রাইওরিটি low প্রাইওরিটি no প্রাইওরিটি, top, and a mail that you must manually be able to প্রাইওরিটি of চেনজ a desktop icon will always show you a mail it you see this icon it is.. that Outlook cannot get you to another very good is ফিচার. When will a mail you your top it প্রাইওরিটির voice That will be given by আলারট., which is missing in Outlook useless. software-sized photographs of very small (13 megabytes) so, they choose people who once ট্রাই সার্ভিসটি use of Outlook software. and those who start to use the new তারাতো closes the eyes hope you can see the email সেনডারের. movies (up to you).
If you want you can use this software ফোনেও অ্যান্ড্রয়েড Google স্পেসিফিকেসন to play, click here to view the Windows Xp/Windows Vista/Windows 7 Supported.
Http://www.emailtray.com/download.html (Translated by Bing)




যে কারণে বন্ধ হয়েছিল ফেসবুক

ফেসবুকে সার্ভিস বন্ধের বার্তা দেখা যায় গতকাল বৃহস্পতিবার। এতে আধঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান'। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।


ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।


ফেসবুকের ওই মুখপাত্র ই-মেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।


আসছে বিদ্যুৎ চালিত মোটর সাইকেল !


স্বনামধন্য বাইক নির্মাতা প্রতিষ্ঠান হারলি-ডেভিডসন কি এবার বিদ্যুৎ চালিত মোটর সাইকেল তৈরী করছে ?

সম্প্রতি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল থেকে একটি ছোট্ট টিজার সদৃশ ভিডিও প্রকাশ করা হয়েছে । ভিডিওতে দেখানো মোটর সাইকেলটি দেখে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এটা কি এলিয়েন বাইক !

চিরপরিচিত গ্যাস বা তেল চালিত বাইকের মতো নেই কোন গর্জন, নেই কোন ধোঁয়াও ! শব্দ শুনে মনে হতে পারে এটা কোন সায়েন্স ফিকশন সিনেমায় ব্যবহৃত বাইক ।

আরো চমকপ্রদ ব্যাপার হচ্ছে আগত অ্যাভেঞ্জার্স সিনেমাটির সিক্যুয়েল অ্যাভেঞ্জার্স এইজ অফ আল্ট্রন এর শুটিং দৃশ্যে ঠিক এরকমই একটি বাইক দেখা গেছে ! এবং সেটা বিদ্যুৎ চালিত বাইকই ছিল ।

স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবল হারলি-ডেভিডসনের এই বাইক চালাচ্ছেন এমন ছবি প্রকাশিত হয়েছে ।

পাসপোর্ট নবায়ন পদ্ধতি

নির্দিষ্ট সময়কালের পর নবায়ন করতে হয় পাসপোর্ট, এজন্যে যা যা করনীয়ঃ

প্রথমেই  নবায়নের জন্য পুরনো পাসপোর্টসহ নির্ধারিত আবেদনপত্রের একটি কপি জমা দিতে হবে। বর্তমানে দেশের ৬৭টি কার্যালয়ে পাসপোর্ট নবায়নের কাজ হয়। সে ক্ষেত্রে আপনার কাছাকাছি সুবিধা মতো অথবা  আপনার এলাকার নির্ধারিত অফিসে ফি দিয়ে পাসপোর্ট নবায়ন করতে পারবেন।

পাসপোর্ট নবায়নের জন্য যে সকল নথিপত্র প্রয়োজন-

* নির্দিষ্ট আবেদনপত্র পূরণ।

* সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের (অনধিক ছয় মাস) পাঁচ কপি ছবি।

* আবেদনকারীর বর্তমান পাসপোর্ট।

এরপর-

* নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে রশিদটি ওই আবেদনপত্রের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে পাসপোর্ট সহ জমা দিতে হবে।

* আবেদনপত্র জমা নেওয়া হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ডেলিভারি দেওয়া হয় বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে।

ফরম সংগ্রহ করবেন পদ্ধতিঃ

ইন্টারনেট থেকে বিনা মূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটেই (www.dip.gov.bd) এই আবেদপত্র পাওয়া যাবে। এ ছাড়া ঢাকাসহ দেশের ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও বিনা মূল্যে সংগ্রহ করা যাবে এই ফরম। চার পৃষ্ঠার এ আবেদনপত্রে আবেদনকারীকে নাম, বাবার নাম, মায়ের নাম, তাঁদের পেশা, জাতীয়তা, জন্মস্থান, জন্মতারিখ, জন্ম সনদপত্র নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।

* এসব তথ্য সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর ও তারিখ লিখতে হবে।

* আবেদনকারীকে একটি ৫৫x৪৫ মিলিমিটার আকারের রঙিন ছবি (পাসপোর্ট সাইজ ছবি) আবেদনপত্রে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়িত করতে হবে। এমনভাবে সত্যায়িত করতে হবে যেন সত্যায়নকারীর স্বাক্ষর এবং সিলমোহরের অর্ধেক অংশ ছবির ওপর আর বাকি অংশ আবেদনপত্রের কাগজে থাকে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

* জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

* অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর বাবা ও মায়ের একটি করে রঙিন ছবিও লাগবে।

আবেদনপত্র জমা দেওয়ার নিয়মঃ

* দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্রটি যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।

* আবেদনপত্রটি জমা নেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনাকে একটি টোকেন দেবেন।

* সে টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য আরেকজন কর্মকর্তার কাছে যেতে হবে।

* জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।

* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।

* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর। সেখানে কম্পিউটারে আপনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করা হবে।

* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ পাসপোর্ট সংগ্রহের জন্য একটি আলাদা প্রিন্টেড কপি বা রশিদ দেবেন এবং আবেদনপত্রটি রেখে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।

* আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

সবিশেষ পাসপোর্ট সংগ্রহঃ

* কর্তৃপক্ষের দেওয়া তারিখে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে মোবাইলে মেসেজ পাওয়ার পর যাওয়া ভাল।

* তবে এই সময়ের মধ্যে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হবে।

কিছু লক্ষণীয় বিষয়ঃ

* পুরো ঢাকা নগরীকে তিনটি অধিক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। উত্তরা, আগারগাঁও, যাত্রাবাড়ী। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যার ঠিকানা যে অধিক্ষেত্রের অন্তর্গত, তাকে সেই পাসপোর্ট অফিসে টাকা জমা দিতে হবে।

* ছবি তোলার দিন পরিচ্ছন্ন কাপড় পরে যেতে হবে। তবে সাদা রংয়ের কাপড় পরবেন না।

ভন্ডপীর দেওয়ানবাগীর মুখোশ উন্মোচন

❑ ভন্ডপীর দেওয়ানবাগীর মুখোশ উন্মোচন।

একটু কষ্ট করে পড়ুন এবং পড়া শেষ হলে ছবিটি সবার সাথে শেয়ার করে এই ভণ্ডের মুখোশ সবার মাঝে খুলে দিন।

নাম মাহবুব এ খোদা, সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত। জন্ম ২৭ শে অগ্রহায়ন ১৩৫৬ বাংলা মোতাবেক ১৪ ই ডিসেম্বর ১৯৪৯ ইংরেজী। জন্মস্থান ব্রাক্ষনবাড়ীয় জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে। পিতা সৈয়দ আব্দুর রশিদ সরদার। মাতা জোবেদা খাতুন । ছয় ভাই দুই বোন। ভাইদের মধ্যে সর্ব কনিষ্ঠ।এক নজরে দেওয়ানবাগীর লিখা এবং বলা কিছু আকিদা ও উক্তি এবং একই সাথে আকিদা ও উক্তিগুলোর রেফারেন্সও দেয়া হল। বিঃদ্রঃ- দয়া করে প্রতিটা আকিদা ও উক্তি পড়ার পর "নাউজুবিল্লাহ" বলতে ভুলবেন না।
▣ “আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দীদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ী গোফ বিহীন যুবকের ন্যায় দেখতে পায়।” –(সুত্রঃ আল্লাহ কোন পথেঃ২৩)
▣ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ্য লক্ষ্য মুরিদানও আল্লাহকে দেখেছেন” –সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ)

▣ “দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল, ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিজে শ্লোগান দেন।” –সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ, মার্চ ১৯৯৯ ইং)

▣ “আমি এক ভিন্নধর্মের লোককে ওজীফা ও আমল বাতলে দিলাম। ক’দিন পর ঐ বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল। নবিজীর হাতে হাত মিলালো। নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে।” –সুত্রঃ (মানতের নির্দেশিকাঃ২৩, সূফী ফাউন্ডেশন, ১৪৭ আরামবাগ, ঢাকা)

▣ “কোন লোক যখন নফসীর মাকামে গিয়ে পৌঁছে, তখন তাঁর আর কোন ইবাদাত লাগেনা।” – সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথে,পৃঃ ৯০)

▣ “জিব্রাইল বলতে আর কেও নন,স্বয়ং আল্লাহ-ই জিব্রাইল।” –সুত্রঃ (মাসিক আত্মার বাণী, ৫ম বর্ষ, ১ম সঙ্খ্যাঃ২১)

▣ “সূর্যোদয় পর্যন্ত সাহরী খাওয়ার সময়। সুভে সাদেক অর্থ প্রভাতকাল। হুজুরেরা ঘুমানোর জন্য তারাতারি আযান দিয়ে দেয়। আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আযান দিয়েছে নামাজের জন্য। খাবার বন্ধের জন্য আযান দেয়া হয়না।” –সুত্রঃ (মাসিক আত্মার বাণী, সংখ্যাঃ নভেম্বরঃ ৯৯, পৃঃ ৯)

▣ “মানুষের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত হায়াতে জিন্দেগী কে পুলসিরা বলা হয়।” –সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথে, তৃতীয় সংস্করনঃ ৬০)

▣ “আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা ভোগ করতে থাকে। প্রভূর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু হলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তাঁর আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে, পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পায়না। আর তা আত্তার জন্য কঠিন যন্ত্রনাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রনাদায়ক অবস্থাকেই জাহান্নাম বা দোযোখ বলা হয়।” –সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথেঃ ৪৪)

▣ দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদী দাবী করেন। অতঃপর দরুদে মাহদী রচনা করে্ন । দরুদে মাহদীঃ “আল্লাহুম্মা ছাল্লী আ’লা সাইয়্ ওয়ালা আ’লা ইমাম মাহদী রাহমাতাল্লিল আলামীন ওয়ালিহী ওয়াছাল্লীম।” ময়লার স্তূপে অর্ধমৃত ও বিবস্ত্র অবস্থায় রাসুল (সাঃ) কে দেখেছি।

▣ দেওয়ানবাগী ১৯৮৯ সালে নাকি একটি ব্যতিক্র মধর্ দেখে ফেলেন। এ স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, “ আমি দেখি ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান ফুলে- ফলে সুশোভিত। ওই বাগানে আমি একা একা হেটে বা হঠাত বাগানের একস্থানে একটি ময়লার স্তূপ আমার চোখে পড়ে। আমি দেখতে পাই ওই ময়লার স্তূপে রাসুল (সাঃ) এর প্রানহীন দেহ মোবারক পড়ে আছে। তাঁর মাথা মোবারক দক্ষিন দিকে আর পা মোবারক উত্তর দিকে প্রসারিত। বাম পা মোবারক হাটুতে ভাজ হয়ে খারা অবস্থায় রয়েছে। আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে তাঁর বাম পায়ের হাটুতে আমার ডান হাত দ্বারা স্পর্শ করলাম। সাথে সাথেই তাঁর দেহ মোবারকে প্রাণ ফিরে এল। তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। মূহুর্তের মধ্যেই রাসূল (সাঃ) সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে গেলেন। তিনি উঠে বসে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, হে ধর্মপূনর্জীবন দানকারী! ইতমধ্যেই আমার ধর্ম আরও পাঁচবার পূনর্জীবন লাভ করেছে। একথা বলে রাসূল (সাঃ)উঠে দাঁড়িয়ে হেটে হেটে সাথে চলে এলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। ” – সুত্রঃ (দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?” ১১-১২ প্রকাশকালঃ জুন ১৯৯৯।)

▣ "দেওয়ানবাগী এবং তার মুরীদদের মাহফিলে স্বয়ং আল্লাহ্, সমস্ত নবী, রাসূল (সা), ফেরেস্তা, দেওয়ানবাগী ওতার মুর্শিদ চন্দ্রপাড়ার মৃত আবুল ফজলসহ সমস্ত ওলি আওলিয়া, এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমেদেওয়ানবাগীকে মোহাম্মাদী প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ সবাইকে নিয়ে একমিছিল বের করে। মোহাম্মাদী ইসলামের চারটি পতাকা চারজনের_যথাক্রমে আল্লাহ, রাসূল (সা), দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন। বাকিরা সবাই পিছনের সারিতে। আল্লাহ নিজেইস্লোগান দিয়েছিলেন_ ''মোহাম্মাদী ইসলামের আলো_ ঘরে ঘরে জ্বালো।"(সূত্রঃ সাপ্তাহি দেওয়ানবাগী পত্রিকা- ১২/০৩/৯৯ )

▣ দেওয়ানবাগীর এক পাচাটা কুত্তা বলে (নাম মাওলানা আহমাদুল্লাহ যুক্তিবাদী) "আমি স্বপ্নে দেখলাম হযরত ইব্রাহীম (আ) নির্মিত মক্কারকাবা ঘর এবং স্বয়ং রাসূলুল্লাহ (সা) বাবে রহমতে হাজির হয়েছেন। আমাকে উদ্দেশ্য করে নবী করীম (সা) বলছেন_''তুমি যে ধারণা করছ যে, শাহ্ দেওয়ানবাগী হজ্জ করেননি আসলে এটা ভুল। আমি স্বয়ং আল্লাহর নবী মোহাম্মাদ (সা) তার সাথে আছি এবং সর্বণ থাকি। আর কাবা ঘরওতার সামনে উপস্থিত আছে। আমার মোহাম্মাদী ইসলাম শাহ্দেওয়ানবাগীপ্রচার করতেছেন।"এই হলো দেওয়ানবাগীর ভন্ড আকিদা ও উক্তি সমূহ, বলুনঃ নাউজুবিল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!! একজন খুব সাধারন মানুষও এই কুৎসিত, নোংরা এবং শিরকি কথা গুলো পড়ে বুঝতে পারবে যে, এই শয়তানটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এই শয়তানটা আসলে ধর্মের নামে ব্যাবসা খুলে বসেছে। দয়া করে কেউ এই শয়তানটার পিছে গিয়ে নিজের ঈমানকে নষ্ট করবেন না। বাংলার জমিন তথা শাহজালাল, শাহপরাণ, শাহ আমানত, শেরে বাংলার (রহঃ) এর বাংলায় এই তথাকথিত ভন্ডপীরদের কোন ঠাঁই নাই। আসুন সবাই মিলে এই শয়তানটাকে জুতা মেরে বাংলা জমিন হতে বিতারিত করি।আর একজন মুসলিম হিসাবে এই ভণ্ডের ভণ্ডামি অন্য সবাইকে জানিয়ে দেয়ার মাধ্যমে তাদেরকে এই শয়তান থেকে সতর্ক করে দেয়া আমাদের একান্ত দায়িত্ব। সুতরাং একজন মুসলিম হিসাবে ছবিটি শেয়ার করে এই ভন্ডের ভণ্ডামি সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন, আশা করি, সবাই শেয়ার করবেন।

গ্রেফতারকৃত ২৪ পর্দানশিন ছাত্রীকে জেলহাজতে প্রেরণ

গোড়ান থেকে গ্রেফতারকৃত ২৪ ছাত্রীকে দ্রুত বিচার আইনের মামলায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে গতকাল আদালত এই নির্দেশ দেন। তবে জেলগেটে মহিলা পুলিশ তাদের চার কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদালতে নির্দেশে বলা হয়। গতকাল খিলগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা তাদের সিএসএম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চান। ঢাকার মহানগর হাকিম আতাউল হক উভয়পক্ষের বক্তব্য শুনে ওই নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হলো তারা হলেনÑ তানজিলা বিনতে খায়ের, ফারজানা আজার লূনা, সামসুন্নাহার, ফাতেমা জান্নাত, আতিয়া জাহান, সুবাইতা সারা, মমতা হেনা, আয়েশা আক্তার, সালমা নাসরিন, ফাতেমা ফারহানা, ফারহানা আক্তার, ফারহানা বেগম, হাফিজা সিদ্দিকী, শামীমা আক্তার, উম্মে হাবিবা, সোমাইয়া সিদ্দিকা, সুমাইয়া আফরোজা, জাকিরা খান মুন্নী, নূরজাহান আক্তার, ফারজানা আক্তার, সুমাইয়া খাতুন, রডনফ জাহান, মাহবুবা ইসলাম ও ইসরাত জাহান।
আদালতে বেলা ৩টা ১৯ মিনিটের সময় পুলিশ ২৪ জন পর্দানশিন মহিলাকে ঢাকার সিএমএস আদালতে নিয়ে আসে। তাদের দ্রুত বিচার আইনের মামলায় হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চান।



Thursday, June 19, 2014

ডেনমার্কে প্রথম মসজিদের উদ্বোধন

ডেনমার্কে বৃহস্পতিবার প্রথম পূর্ণাঙ্গ মসজিদের উদ্বোধন করা হয়েছে। কাতার ১৫০ মিলিয়ন ক্রোনার (২৭.২ মিলিয়ন ডলার) দিয়ে এই মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। ৬,৭০০ বর্গফুট আয়তনবিশিষ্ট মসজিদটিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও এবং একটি ফিটনেস সেন্টার রয়েছে। রাজধানী কোপেনহেগেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকা গ্রিটিতে মসজিদটি নির্মিত হয়েছে।
ডেনমার্কের মুসলমানেররা কয়েক বছর ধরেই একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। দেশটিতে দুই লাখ মুসলমান বাস করেন।
তবে রক্ষণশীলদের কেউ কেউ মসজিদ নির্মাণের বিরোধিতাও করেছে। তাদের মতে, এতে করে ইসলামপন্থীদের উত্থান ঘটতে পারে।
সূত্র : এএফপি ও কোপেনহেগেন পোস্ট।