Showing posts with label বিষেশ সংবাদ. Show all posts
Showing posts with label বিষেশ সংবাদ. Show all posts

Friday, August 15, 2014

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার অনেক দেশেই পানির সংকট দেখা দিতে পারে।

জলবায়ু পরিবর্তনের ফলে তিব্বতে হিমবাহের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলছে। ফলে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার অনেক দেশেই পানির সংকট দেখা দিতে পারে। বড় নদ-নদীতে জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণ বিষয়টিকে আরও জটিল করে তুলছে।

বৈশ্বিক উষ্ণায়ন যে বেড়ে চলেছে, তা জানার জন্য আর বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন হচ্ছে না। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতি বছর তা অল্প অল্প করে অনুভব করছেন। তবে এর সামগ্রিক প্রবণতা ও প্রভাব সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি রয়েছে।

চীনের এক গবেষণা প্রতিষ্ঠান এবার এমনই এক চাঞ্চল্যকর প্রবণতার খবর প্রকাশ করেছে। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির ‘ইনস্টটিটিউট অফ টিবেটান প্ল্যাটো রিসার্চ’-এর সূত্র অনুযায়ী, তিব্বতের মালভূমির হিমবাহের তাপমাত্রা গত ৫০ বছরে আশঙ্কাজনক মাত্রায় বেড়ে গেছে– যা গোটা বিশ্বের গড় হারের প্রায় দ্বিগুণ! গত দুই হাজার বছরে এমন অঘটন দেখা যায়নি।
এই প্রবণতা চালু থাকলে বরফ আরো দ্রুত গলে যাবে, সেই জায়গায় মরু অঞ্চল সৃষ্টি হবে। তিব্বতের হিমবাহ ধীরে ধীরে উধাও হয়ে গেলে বাংলাদেশ ও ভারতসহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে পানির সরবরাহ মারাত্মক হারে কমে যাবে।

বাংলাদেশে ও ভারতের ব্রহ্মপুত্র বা যমুনা, চীনের ইয়েলো ও ইয়াংসি নদী, দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং ও সালউইনের মতো গুরুত্বপূর্ণ নদ-নদীর পানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়বে।
চীনা গবেষকদের খুঁটিনাটি কিছু হিসেব পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে। মে মাসের হিসেব অনুযায়ী গত ৩০ বছরে তিব্বতের হিমবাহ প্রায় ১৫ শতাংশ সংকুচিত হয়েছে৷ অর্থাৎ প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা থেকে হিমবাহ উধাও হয়ে গেছে।

এখন প্রশ্ন হলো, এমন প্রবণতা বন্ধ করা হয়ত আর সম্ভব না হলেও এর গতি কি কমানো সম্ভব? কারণ এমন অস্বাভাবিক মাত্রায় জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের কার্যকলাপ দায়ী।
বিজ্ঞানীরা সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি ঠিক সেই আবেদনই জানিয়েছেন। কিন্তু বাস্তবে চীন ও ভারতের মতো দেশ উল্টো পথে হাঁটছে। চীনের সরকার তিব্বত অঞ্চলেই একের পর এক জলবায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ২০২০ সালে আরও বড় আকারের বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা।

জীবাশ্ম-ভিত্তিক জ্বালানির উপর নির্ভরতা কমাতে চীন গত কয়েক দশক ধরে জলবিদ্যুতের ওপর বিশেষ জোর দিয়ে আসছে। ভারতও ব্রহ্মপুত্র নদে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। এই মর্মে প্রায় ১০০টি প্রস্তাব পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: ডয়েচে ভেলে।
আরটিএনএন

Tuesday, August 12, 2014

প্রাণঘাতী ইবোলা সম্পর্কে জেনে নিন

পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতোমধ্যে বহু লোক মারা গেছেন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে। শুধু আফ্রিকাবাসীই নন, বিশ্বব্যাপী ইবোলা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। পশ্চিম আফ্রিকায় বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরাসহ বিভিন্ন বাহিনীর শান্তিরক্ষীরা কর্মরত রয়েছেন। যাদের মাধ্যমে বংলাদেশেও চলে আসতে পারে এই ভাইরাস।

প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরে চিকিৎসক দল ভাইরাস আক্রান্ত মানুষদের শনাক্তে কাজ করবে।

এছাড়াও চিকিৎসক দলের কার্যক্রম সমন্বয় ও তদারকি করবে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে গঠিত অ্যাকশন কমিটি। এ দলে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি থাকবেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তবে প্রাণঘাতী এই ভাইরাস যেন বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। এ কারণে বাংলানিউজের পাঠকদের জন্য ইবোলা ভাইরাস সংক্রান্ত কিছু জরুরি তথ্য তুলে দেওয়া হলো।

ইবোলা কী?
ইবোলা ভাইরাস আগে রক্তপ্রদাহজনিত জ্বর [Ebola hemorrhagic fever (EHF)] হিসেবেই সমধিক পরিচিত ছিল। ইবোলা মূলত একটি আরএনএ ভাইরাস। যেটির নামকরণ করা হয়েছে কঙ্গোর ইবোলা নদীর নাম থেকে। ইবোলা ভাইরাস গোত্রের ৫টির মধ্যে ৩টি প্রজাতি মানুষের শরীরে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ করার ক্ষমতা রাখে! বাকি ২টি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে জাইরে (Zaire) ইবোলা ভাইরাস (জাইরে হলো একটি জায়গার নাম যেখানে সর্বপ্রথম এই ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হয়েছিলো)। প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ছিল শতকরা ৯০ শতাংশ! ভয়াবহ এই ভাইরাসটি মানবদেহে রক্তপাত ঘটায়। লিভার, কিডনিকে অকেজো করে দেয়, রক্তচাপ কমিয়ে দেয়, হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে দেয় এবং শ্বাস-প্রশ্বাস ব্যাহত করে।
ebola_bg
ইবোলা ভাইরাস মানবদেহে প্রবেশের পর কয়েকদিন থেকে প্রায় ৩ সপ্তাহ কোনো লক্ষণ প্রকাশ না করেই অবস্থান করতে পারে। অর্থাৎ এর লক্ষণসমূহ পরিলক্ষিত হওয়ার জন্য সর্বোচ্চ ২১দিন লাগতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি এই রোগ নিয়ে চলে যেতে পারেন এক দেশ থেকে অন্য দেশে। আর সেখানে ছড়িয়ে দিতে পারেন নিজের অজান্তেই।

ইবোলার লক্ষণ
ইবোলা আক্রান্ত ব্যক্তি প্রথমে নিরীহ ফ্লু’র মতো হালকা জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা অনুভব করে। কিছুদিন পর তীব্র মাথা ব্যথা, জ্বর, শরীর ব্যথা, ত্বকে দানা দানা উঠা, মুখে ঘা, ডায়রিয়া এবং মারাত্মক বমি শুরু হতে পারে। চূড়ান্ত পর্যায়ে শরীরের ভিতরে বাইরে রক্তপাত শুরু হতে পারে। এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির লিভার, কিডনি, হৃদপিন্ড অকেজো করে দেয়, যার ফলে রোগীর মৃত্যু ঘটে।

এই রোগের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ফ্লু’র মতোই। সর্দি কাশি, মাথা ব্যথা, বমি, ডায়েরিয়া এবং জ্বর এই রোগের প্রাথমিক উপসর্গ। তাই কারো উপরোক্ত কোনো উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব রক্ত পরীক্ষা করাতে হবে! রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এটা ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস, কলেরা বা অন্য কোনো রোগের জীবাণুর কারণে হচ্ছে কিনা!

কিভাবে ছড়ায়?
বলা হয়ে থাকে বাদুরের খাওয়া ফল থেকেই ইবোলা ভাইরাস মানুষের দেহে প্রথম প্রবেশ করে এবং পরবর্তীতে তা মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে। ইবোলা আক্রান্ত মানুষের দেহরস অপর কোনো মানুষের দেহের স্পর্শে আসলে সেই ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। এমনকি আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরও ভাইরাসটি বেশ কয়েকদিন টিকে থাকে।

আশার কথা হলো, রোগটি ফ্লু ও অন্যান্য বায়ুবাহিত রোগের মতো ছড়ায় না, আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না আসলে এই রোগে সংক্রমিত হবার ভয় নেই।

চিকিৎসা
রিহাইড্রেশন এবং হালকা বেদনানাশক দিয়ে করা হচ্ছে ইবোলা আক্রান্তের চিকিৎসা। খুব একটা কার্যকরী কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। নেই কোনো প্রতিষেধক টিকাও। তথ্য মতে এই রোগে মৃত্যুর হার ৫০%-৯০%।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রোগের লক্ষণগুলো অন্য আরও অনেকগুলো রোগের লক্ষণের সাথে মিলে যায়! ফলে রোগ শনাক্ত করতে সময় লেগে যায়!

তাই সঠিক রোগ শনাক্ত করা এবং সে অনুযায়ী চিকিৎসা দেয়াটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ! তবে যদি রোগ দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসাসেবা দেওয়া যায় তাহলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়!

** ইবোলা ভাইরাস ঠেকাতে বন্দরে বন্দরে প্রতিরোধ


Saturday, August 9, 2014

সাংবাদিকদের 'খবিশ', 'চরিত্রহীন' ও 'লম্পট' বললেন সমাজকল্যাণমন্ত্রী

আদিবাসী দিবস উপলক্ষে সিলেটে একটি আলোচনা সভায় সাংবাদিকদের 'খবিশ' 'চরিত্রহীন' 'লম্পট' মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। এ ছাড়া তিনি নারী-পুরুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং অকথ্য ভাষা ব্যবহার করেন।
বিকেলে নগরের সুরমা পয়েন্টস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন। মঞ্চে ওঠেই তিনি মাইক নিয়ে সাংবাদিকদের অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সেখানে থেকে গেলে সমাজকল্যাণমন্ত্রী সেখানে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে সাংবাদিকদের নানাভাবে ভর্ৎসনা করেন। সিলেট বিভাগীয় আদিবাসী উদযাপন কমিটির এই আলোচনা সভার আয়োজন করে।
একপর্যায়ে তিনি 'খবিশ' ও 'চরিত্রহীন' বলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করলে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন। এ সময় মিলনায়তনে হট্টগোল শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে মন্ত্রী বক্তৃতা শেষ করতে গিয়েও সাংবাদিকবিহীন মিলনায়তনে আবারও সাংবাদিকদের আক্রমণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সিলেটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথি ছিলেন। বিশেষ অতিথিদের বক্তৃতা পর্ব শেষে ৬টার দিকে সমাজকল্যাণমন্ত্রী বক্তৃতা শুরু করেন। বিষয় বস্তু আদিবাসী নিয়ে হলেও প্রায় ৪০ মিনিট বক্তৃতায় তিনি ঘুরে ফিরে সাংবাদিকদের নানা রকম অশ্লীল শব্দ প্রয়োগে আক্রমণাত্মক বক্তৃতা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আহ্বান করা মাত্র তিনি মাইক্রোফোনের সামনে এসে সাংবাদিকদের সরে যেতে বলেন। এ সময় তিনি 'সর সর...' বলেন। একপর্যায়ে 'তোমাদের মুখ দেখতে আসি নাই...' বলে সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে থেকে ক্যামেরা নিয়ে চলে যেতে বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন- 'সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের .... (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম। সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না। সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন, লম্পট।'
মন্ত্রিত্বর পরোয়া করেন না এমন দম্ভোক্তি করে মহসিন আলী বলেন 'মন্ত্রিত্ব থাকলেই কী, আর না থাকলে কী? জনগণ আমাকে ভালোবাসে, আমিও জনগণের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।'
সাংবাদিকরা অল্পশিক্ষিত উল্লেখ করে মন্ত্রী বলেন 'আমার মেয়ে সাংবাদিকতায় মাস্টার্স। আর যারা পত্রিকায় আমার বিরুদ্ধে লেখালেখি করে তারা দু-এক কলম পড়ালেখা করেছে। আমি বলি একটা, তারা লিখে আরেকটা। দুই টাকা খেয়ে তারা আমার ... (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতে চায়। আমার শ্বশুরবাড়ি সিলেটে। সাংবাদিকদের পেছনে সিলেটের মানুষ লেলিয়ে দিতে আমার সময় লাগবে না। সাংবাদিকরা আমার ... (অকথ্য শব্দ) ছিঁড়তে পারবে না।'
মন্ত্রী বক্তৃতার একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে 'খবিশ' ও 'চরিত্রহীন' বলে ভর্ৎসনা করেন। তিনি বলেন, 'এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখ নেব- তোমরা (সাংবাদিকরা) কতটুকু যেতে পার!'
সমাজকল্যাণমন্ত্রী যখন সাংবাদিকদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, পেছনে অনেকটা বিব্রত ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন মন্ত্রীর এপিএস সাইফুল ইসলাম খান। অনুষ্ঠান শেষে জানতে চাইলে মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, 'মন্ত্রীর বক্তৃতাকে বিকৃত করে এর আগে কয়েকটি পত্রিকা রিপোর্ট করায় মন্ত্রী ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকরা সামনে এটা দেখে সেই ক্ষোভে মন্ত্রী কিছু কথা বলে ফেলেছেন। বিষয়টি আসলেই দুঃখজনক!'
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, দেশে কোনো আধিবাসী নেই। যে আলোচনা সভা, টকশো কিংবা অন্য কোনো অনুষ্ঠানে 'আধিবাসী' শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু সরকারের একজন মন্ত্রী হয়ে মহসীন আলী 'আধিবাসী' অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের ভর্ৎসনা করলেন।

Monday, July 14, 2014

দক্ষিণ তালপট্টি মজুদ রয়েছে ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস

ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশের বিজয় হয়েছে বলে দাবি করে আসছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা। তাদের যুক্তি, মোট ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ ছিল। রায়ে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার এলাকার অধিকার পেয়েছে বাংলাদেশ। আর ভারত পেয়েছে ৬ হাজার ১৩৫ বর্গ কিলোমিটার।
কিন্তু বিস্ময়কর তথ্য হলো, ভারতের পাওয়া এই ৬ হাজার বর্গকিলোমিটারের মধ্যেই পড়েছে দক্ষিণ তালপট্টি। যেখানে মজুদ রয়েছে ১০০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু বাংলাদেশের পাওয়া অংশে কী পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তা নিয়ে এখনো কিছুই জানা যায়নি।
সমুদ্রসীমার রায়ের পর ভারতের গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে তেমন কোনো তৎপরতা না দেখালেও এখন মুখ খুলতে শুরু করেছে। তারা যথারীতি ব্যাপক বিশ্লেষণ করা হচ্ছে সমুদ্রসীমার রায় নিয়ে। ভারতীয় অনলাইন ভিত্তিক পত্রিকা ফাস্ট পোস্ট ডটকম প্রথমবারের মতো এই রায় নিয়ে ব্যাপক গবেষণা চালায় এবং রায়ের প্রতিফলন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে।
রায়ের বিষয়ে ফাস্ট পোস্টের পরামর্শক এডিটর এবং কৌশলগত বিশ্লেষক রাজিব শর্মা বলেন, রায়ে দীর্ঘ দিনের একটি ইস্যুতে ভারতের পক্ষে একটি সমাধান করা সম্ভব হলো। রায়ের ফলে নিউ মুর আইল্যান্ডে ভারতের আসল স্বত্ত্বাধিকারের বিষয়টি আন্তর্জাতিক আদালত বুঝেই এই রায় দিয়েছেন। এই রায়ের ফলে হাড়িয়াভাঙ্গা নদীতে ভারতে প্রবেশাধিকারও নিশ্চিত করা হয়েছে।

হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা ও মুখের জায়গাটি ভারতের কাছে বিভিন্ন কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল। নদীর বিতর্কিত অংশে যদি ভারতের দাবি নিশ্চিত করা হয় তবে আগামীর দশকগুলোতে ভারতে অনেক লাভবান হবে। এর আগে ২০০৬ সালে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ মুখের ৫০ কিলোমিটারের মধ্যে গবেষণা চালিয়ে ভারত সরকার জানতে পারে যে এই অঞ্চলে প্রায় একশ’ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। যেটি অন্ধ্র প্রদেশের কৃষ্ণা-গোদাবারি মোহনায় মজুদ সম্পদের চেয়েও দ্বিগুণ।
রিপোর্টে বলা হয়েছে নিউমুর আইল্যান্ড প্রাকৃতিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল এক সম্ভার। যার কারণে এই দ্বীপের মালিকানা নিয়ে প্রতিবেশি দুটি রাষ্ট্রের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করছিল। এছাড়া হাড়িয়াভাঙ্গা নদী যেটি পশ্চিম বাংলার সুন্দরবনের কোল ধরে বয়ে বেড়ায় সেই নদীতে প্রচুর পরিমাণ হাইড্রো কার্বন রয়েছে যেটি শুধুমাত্র অন্ধ্র প্রদেশের কৃষ্ণা-গোদাবারি নদীর মোহনায় পাওয়া যায়। পাশাপাশি এই রায়ে উভয় দেশের জেলেদের জন্য বিশাল এক সমুদ্রসীমা ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়ে গেল।
সূত্র : ফাস্ট পোস্ট ডটকম।

Friday, July 11, 2014

ফিলিস্তিনের জন্য আমরা ব্যক্তিগত ভাবে যা করতে পারি তা হলো ইসরাইলের প্রোডাক্ট বয়কট।

হে বাংলার মুসলিম আমাদের সাধ্য নেই ফিলিস্তিন গিয়ে অস্ত্র হাতে নিয়ে ইসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করার। ফিলিস্তিনের জন্য আমরা ব্যক্তিগত ভাবে যা করতে পারি তা হলো ইসরাইলের প্রোডাক্ট বয়কট। কিছু পরিচিত ইসরাইলি প্রোডাক্ট : Pepsi ,Coca Cola,7up, KitKat, Lo real, Kodak Gillette Nike Intel Disney,এছাড়া Nestle এর সকল পণ্যঃ Nescafe,Maggi Noodles, Nedo, Nesta ইত্যাদি৷

ঈদ ও রোজাকে সামনে রেখে Nestle,Maggi Noodles ইত্যাদির ব্যবহার হয়তো হাজার গুন বেড়ে যাচ্ছে৷মনে রাখা উচিত এই পণ্যগুলোই ইসরাইলের অর্থনীতির প্রধান উৎস৷তাই আমরা অন্য ব্রান্ড এর পণ্য ক্রয় করি,পরিবারকে কট্টর ভাবে এসব কিনতে নিষেধ করি৷ ইসরাইলি পণ্য চেনার সহজ উপায় পিছনের লোগো৷ইসরাইলি পণ্যের ১ম তিন ডিজিট 729.যেমন নুডুলসের পিছনে 7293453459070 লেখা থাকলে ইসরাইলি নুডুলস৷এগুলো খাওয়া আর ফিলিস্তিন ভাই বোনদের রক্ত খাওয়া সমান !

তাই এতটুকু আশা রাখতেই পারি যে কয়জন এই পোস্টটা দেখছি তারা আর জীবনেও এসব পণ্য ছুবোনা৷ আর যদি এমন হয় যে এমতবস্হায় এগুলো ব্যবহার করতেই হবে তখন তবে ঘৃণা আর তাচ্ছিল্যের সাথে।

Tuesday, July 8, 2014

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলা রায়ে দুই দেশই বিজয়ী: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় উভয় দেশই বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

মঙ্গলবার দুপুর ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সোমবার নেদারল্যান্ডের দ্য হেগ- এর সালিশি ট্রাইব্যুনাল (Arbitral Tribunal) বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত করে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের রায় পর্যালোচনাপূর্বক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঘোষণা করেন ‘এই রায় উভয় রাষ্ট্রের বিজয় নিশ্চিত করেছে। এই বিজয় বন্ধুত্বের বিজয়। এই বিজয় বাংলাদেশ ও ভারতের জনগণের বিজয়। কেননা, তিন দশকেরও বেশি সময় ধরে উভয় রাষ্ট্রের মধ্যে এটি এমন একটি বিদ্যমান সমস্যা হিসেবে ছিল, যা উভয় রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আন্তর্জাতিক আইনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অবশেষে এর নিষ্পত্তি হলো।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিরাজমান এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে ভারতের সদিচ্ছাকে এবং ট্রাইব্যুনালের রায় মেনে নেওয়ার জন্য আমরা ভারত সরকারকে সাধুবাদ জানাই।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘদিনের দ্বি-পাক্ষিক সম্পর্কে বিরাজমান সমস্যা অবশেষে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের রায় অনুযায়ী শান্তিপূর্ণ সমাধান উভয় রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সমুদ্রবিষয়ক ক্ষেত্রে সমঝোতা ও সহযোগিতার সম্পর্কে এক নতুন দুয়ার খুলে দেবে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘এখন থেকে ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপানে বাংলাদেশের অবাধ প্রবেশাধিকার সুরক্ষিত হলো। গভীর সাগরে মৎস্য আহরণ, সমুদ্রের তলদেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হলো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ পুষ্টির উৎস, সম্পদ এবং কর্মসংস্থানের জন্য সমুদ্রের সঙ্গে সম্পৃক্ত ও সমুদ্রের ওপর পুরোপুরি নির্ভরশীল। এই রায়ের স্বচ্ছতা ও আইনগত নিশ্চয়তার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ গুরুত্বপূর্ণ সমুদ্র সম্পদ ব্যবহার করে লাভবান হবে এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বরেন, ‘এ রায়ের ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত ১,১৮,৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্রগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। ন্যায্যতা নিশ্চিত করার জন্য ট্রাইবুনাল বিরোধপূর্ণ আনুমানিক ২৫,৬০২ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার  সমুদ্র এলাকা বাংলাদেশকে প্রদান করেছে।’

২০১৩ সালের ০৯ই ডিসেম্বরে দ্য হেগ এর পিস প্যালেসে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণ মামলার মৌখিক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন ডা. দীপু মণি, এজেন্ট, মো. শহিদুল হক, পররাষ্ট্র সচিব এবং রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম (অব.), সচিব, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট (ডেপুটি এজেন্ট)।

বাংলাদেশের পক্ষে বৈদেশিক কৌসুলি হিসেবে ছিলেন, যুক্তরাষ্ট্রের পল রাইখলার এবং লরেন্স মার্টিন, যুক্তরাজ্যের প্রফেসর জেমস্ ক্রফোর্ড, ফিলিপ স্যান্ডস এন্ড এলান বয়েল এবং কানাডার প্রফেসর পায়াম আখাভান।

সালিশি ট্রাইব্যুনালে বিচারক হিসেবে ছিলেন, জার্মানির রুডিজার উলফ্রাম (প্রেসিডেন্ট), ফ্রান্সের জ্যাঁ-পীয়েরে কট, ঘানার টমাস এ. মেনশাহ, অস্ট্রেলিয়ার প্রফেসর আইভান শীয়ারার এবং ভারতের ড. প্রেমারাজু শ্রীনিবাসা রাও।

পাঁচ সদস্যবিশিষ্ট  ট্রাইব্যুনাল রায় দেন, সমদূরবর্তী পদ্ধতিতে দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ করা হলে বাংলাদেশের দাবি অনুযায়ী তা ন্যায্যতা নিশ্চিত করে না।

উল্লেখ্য, ২০০৯ সালের ৮ অক্টোবর আন্তর্জাতিক আইনানুযায়ী রাষ্ট্রাধীন অঞ্চলে, একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে এবং মহীসোপানের সমুদ্র সীমানা নির্ধারণের উদ্দেশ্যে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে মিয়ানমার ও ভারত-এর অনুকূলে সালিশি নোটিশ দেয়।

২০১২ সালে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণী সংক্রান্ত একই ধরনের মামলার নিষ্পত্তি হয়। জার্মানির হামব্যুর্গে অবস্থিত International Tribunal for the Law of the Sea (ITLOS) এর ২১ সদস্যবিশিষ্ট বিচারক পর্ষদ মিয়ানমার প্রস্তাবিত ‘সমদূরত্ব’ পদ্ধতি প্রত্যাখ্যান করে ‘ন্যায্যতা’র ভিত্তিতে বাংলাদেশের অনুকূলে রায় দেয়। এতে করে বাংলাদেশ বঙ্গোপসাগরে অমীমাংসিত ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে ন্যায্য হিস্যা লাভ করে।

২০১৪ সালের সালিশি ট্রাইব্যুনালের রায় উভয় রাষ্ট্রের নিজ নিজ সমুদ্র সীমানা চিহ্নিত করে দিয়েছে, যার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। এই রায়ের মাধ্যমে ২০০৯ সালে আন্তর্জাতিক সালিশি আদালতে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বাংলাদেশের মামলার পরিসমাপ্তি ঘটলো।

শীর্ষ নিউজ ডটকম/বিজ্ঞপ্তি/এফইউ/একেএ
- See more at: http://www.sheershanews.com/2014/07/08/43808#sthash.mbPU810h.dpuf

দক্ষিণ তালপট্টি হারালো বাংলাদেশ

ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় সাতক্ষীরার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ।

দীর্ঘ ৪ বছর ৯ মাস আইনি লড়াইয়ের পর সোমবার নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতে (পিসিএ) এ মামলার নিষ্পত্তি হয়।

আন্তর্জাতিক সালিশি আদালতের নিয়ম অনুযায়ী রায় হওয়ার ২৪ ঘণ্টা পর তা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে প্রকাশ করা হয়। এ প্রেক্ষিতেই মঙ্গলবার দুপুর ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রায় প্রকাশ করেন সংশ্লিষ্টমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী।

তিনি বলেন, রায়ের মাধ্যমে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে এবং এর বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার। এর মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশ পেয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গেও সমুদ্র বিরোধে জয়ী হলো বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিজয়ের কথা বললেও বাস্তব অবস্থা ভিন্ন। রায় অনুযায়ী, দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবে না।



Friday, June 20, 2014

৯০% মুসলমানের দেশে আর কতো অপমানিত হবার পর এদেশের মানুষদের হুশ হবে ?

ঘটনা---১
গতকাল খিলগাঁও থেকে প্রদানিশিন ২৪ জন মেয়েকে আটক করা হয়েছে । তারা সেখানে রমজানের তাৎপর্য নিয়ে ধর্মীয় বৈঠক করছিলেনভ। এসময় পুলিশ বাড়িটি ঘেড়াও করে তাদের আটক করে । সাংবাদিকরা তাদের আটক করার কারণ জানতে চাইলে খিলগাঁও থানার এসআই সৈয়দ আলী বলেন "তাদের কাছে কিছু ধর্মীয় বই পুস্তক পাওয়া গেছে ।" বাহ! কি চমৎকার !!
ঘটনা---২
গতবছরের মাঝামাঝি কোন এক সময় আওয়ামী টিভি চ্যানেলে দেখেছিলাম মিরপুরের এক মেস থেকে ছাত্রশিবিরের ১০-১২ কর্মীকে আটক করা হয়েছে । সেখান থেকে ২টা টর্চলাইট, কয়েকটা ব্যাটারি, স্কচটেপ ইত্যাদি ভয়ানক মরনাস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে সবচেয়ে ভয়ানক বস্তু "ইসলামী বই" সেখানে পাওয়া গেছে। ভয়াবহ ব্যাপারই বটে!!
আগে টিভি চ্যানেল বা পত্রিকায় ইসলামী বই পেলে লেখতো "জিহাদী বই ।" তারও আগে লেখা হতো "জঙ্গী বই ।" কিন্তু আজকাল রাখঢাক না করেই লিখছে "ইসলামী বই ।"

কি চমৎকার বিবর্তকা !

জঙ্গী বই---> জিহাদী বই ---> ইসলামী বই---> ধর্মীয় বই ।

মানে সময়ের বিবর্তনে আজ সমাজ ও রাষ্ট্রের চোখে ইসলামী ও ধর্মীয় বই রাখা ও পড়াটাও অপরাধের বিষয় । এভাবেই তিলে তিলে আমাদের মনকে এসবের সাথে এডজাস্ট করা হয়েছে । কিন্তু আমরা নিশ্চুপ থেকেছি ও থাকছি ।

শুনেছি শেখ হাসিনা নাকি প্রতিদিন ফজর নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে দিন শুরু করেন । তাহলে তাকে কেন কুরআন রাখা ও পড়ার অপরাধে গ্রেপ্তার করা হবে না বা কবে হবে ??

ভারতীয় নগ্ন নায়িকাদের নিয়ে কনসার্ট করতে চান ? বাংলাদেশের যে কোন স্থানে অনুমতি ছাড়া এমনকি অবৈধ প্রধানমন্ত্রী বাসস্থান গণভবনেও করতে পারবেন । কেউ কিছু বলবে না বরং হাসিনা নিজে সাঙ্গপাঙ্গ সহ উপস্থিত থেকে গান গাইবে উৎসাহ দিবে ! কোন হোটেলে, বাসায় নারী-পুরুষ মিলে ইয়াবা, মদ নিয়ে পার্টি করতে চান ? অবশ্যই পুলিশ, সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় সবাই তৈরি, দলবল সহ অংশগ্রহণ করে সফল করে তুলতে !

তাফসীর মাহফিল, ইসলামি আলোচনা সভা করতে চান ? অসম্ভব ! এটা সংবিধান পরিপন্থী বিষয় ! এই হচ্ছে বর্তমান বাংলাদেশ ! ৯০% মুসলমানের ডিজিটাল বাংলাদেশ ! আওয়ামী লীগ ও তাদের পরজীবিরা সবসময় বলার চেষ্ঠা করে ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা নয় । এটা নাকি শুধু ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক রাখার নাম, ব্যাক্তিগত ভাবে ইসলাম পালনে নাকি বাঁধা নেই !
তথাকথিত ধর্মনিরপেক্ষ এ সরকারের আমলে সারাদেশে হিজাব, পর্দা বিরোধী প্রচারণা চালানো হয়, সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠান বলতে গেলে বন্ধ, দাঁড়ি, টুপি, হিজাব দেখলেই পুলিশ ও লীগের আচরণ এমন যে তারা সবাই অপরাধী বা জঙ্গী ! এমনকি ঘরেও যদি কয়েকজন মিলে ধর্মীয় আলোচনা করে তাদেরকে জঙ্গী হিসেবে গ্রেফতার করা হচ্ছে, হয়েছে । তার সর্বশেষ নমুনা দেখা গেলো ঢাকার খিলগাঁও এর একটি বাসা থেকে ছাত্রীসংস্থার ২৪ ছাত্রীকে আটক করেছে পুলিশ । তাদের অপরাধ রমজানকে সামনে রেখে তারা ব্যাক্তিগত ভাবে কুরআন তালিমের মতো একটি ঘরোয়া বৈঠক করছিল !

চিন্তা করা যায় বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়েছে ?! ৯০% মুসলমানের দেশে ২৬জন নারীকে পুলিশ আটক করেছে কুরআন তালিম করছিল বলে! তারা এই অনুষ্ঠানটি রাস্তায় নয়, হলে নয়, ক্লাবে নয় বরং একটি ব্যাক্তিগত মালিকানাধীন বাড়িতে করছিল । হাসিনা শেষ পর্যন্ত ঘরের ভিতরও ইসলাম চর্চা নিষিদ্ধ করেছে ?!

নষ্টামিতে বাঁধা নেই, সুন্দরী প্রতিযোগীতার নামে অসভ্যতাতে বাঁধা নেই, অশ্লীল কনসার্টে বাঁধা নেই, বিভিন্ন হোটেল, বাসায় নানা নামে নানা স্টাইলে নারী-পুরুষের অশ্লীলতায় বাঁধা নেই, নৈতিকতা ধ্বংসের কর্মকান্ডে বাঁধা নেই, বাঁধা আছে শুধু ইসলামী অনুষ্ঠানে ?। এমনকি বাসাবাড়িতে করলেও সেখানে বাধাঁ ! ব্যাক্তিগত উদ্যােগে কারো বাসায় কুরআন শিক্ষার অনুষ্ঠান করলেও তাতেও হানা দেয় পুলিশ ? সেখান থেকেও নারী-ছাত্রীদের আটক করা হয় ?!
চোর, ডাকাত, খুনি, ইভটিজার, সন্ত্রাসী,টেন্ডারবাজ, চাদাবাজ্রা প্রকাশ্যে ঘুরবে আর প্রখ্যাত আলেম ওলামারা সহ প্রদানিশিন মহিলারা জেলে ?
এর নামই ধর্মনিরপেক্ষতাবাদ ? এর নামই স্বাধীনতার চেতনা ? এ জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল ? আওয়ামী সরকারের মূল টার্গেট তাহলে ইসলামহীন বাংলাদেশ ! ৯০% মুসলমানের দেশে আর কতো অপমানিত হবার পর এদেশের মানুষদের হুশ হবে ?!


ভন্ডপীর দেওয়ানবাগীর মুখোশ উন্মোচন

❑ ভন্ডপীর দেওয়ানবাগীর মুখোশ উন্মোচন।

একটু কষ্ট করে পড়ুন এবং পড়া শেষ হলে ছবিটি সবার সাথে শেয়ার করে এই ভণ্ডের মুখোশ সবার মাঝে খুলে দিন।

নাম মাহবুব এ খোদা, সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত। জন্ম ২৭ শে অগ্রহায়ন ১৩৫৬ বাংলা মোতাবেক ১৪ ই ডিসেম্বর ১৯৪৯ ইংরেজী। জন্মস্থান ব্রাক্ষনবাড়ীয় জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুরপুর গ্রামে। পিতা সৈয়দ আব্দুর রশিদ সরদার। মাতা জোবেদা খাতুন । ছয় ভাই দুই বোন। ভাইদের মধ্যে সর্ব কনিষ্ঠ।এক নজরে দেওয়ানবাগীর লিখা এবং বলা কিছু আকিদা ও উক্তি এবং একই সাথে আকিদা ও উক্তিগুলোর রেফারেন্সও দেয়া হল। বিঃদ্রঃ- দয়া করে প্রতিটা আকিদা ও উক্তি পড়ার পর "নাউজুবিল্লাহ" বলতে ভুলবেন না।
▣ “আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দীদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ী গোফ বিহীন যুবকের ন্যায় দেখতে পায়।” –(সুত্রঃ আল্লাহ কোন পথেঃ২৩)
▣ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ্য লক্ষ্য মুরিদানও আল্লাহকে দেখেছেন” –সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ)

▣ “দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল, ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিজে শ্লোগান দেন।” –সুত্রঃ (সাপ্তাহিক দেওয়ানবাগ, মার্চ ১৯৯৯ ইং)

▣ “আমি এক ভিন্নধর্মের লোককে ওজীফা ও আমল বাতলে দিলাম। ক’দিন পর ঐ বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল। নবিজীর হাতে হাত মিলালো। নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে।” –সুত্রঃ (মানতের নির্দেশিকাঃ২৩, সূফী ফাউন্ডেশন, ১৪৭ আরামবাগ, ঢাকা)

▣ “কোন লোক যখন নফসীর মাকামে গিয়ে পৌঁছে, তখন তাঁর আর কোন ইবাদাত লাগেনা।” – সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথে,পৃঃ ৯০)

▣ “জিব্রাইল বলতে আর কেও নন,স্বয়ং আল্লাহ-ই জিব্রাইল।” –সুত্রঃ (মাসিক আত্মার বাণী, ৫ম বর্ষ, ১ম সঙ্খ্যাঃ২১)

▣ “সূর্যোদয় পর্যন্ত সাহরী খাওয়ার সময়। সুভে সাদেক অর্থ প্রভাতকাল। হুজুরেরা ঘুমানোর জন্য তারাতারি আযান দিয়ে দেয়। আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আযান দিয়েছে নামাজের জন্য। খাবার বন্ধের জন্য আযান দেয়া হয়না।” –সুত্রঃ (মাসিক আত্মার বাণী, সংখ্যাঃ নভেম্বরঃ ৯৯, পৃঃ ৯)

▣ “মানুষের জন্ম থেকে মৃত্যুপর্যন্ত হায়াতে জিন্দেগী কে পুলসিরা বলা হয়।” –সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথে, তৃতীয় সংস্করনঃ ৬০)

▣ “আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা ভোগ করতে থাকে। প্রভূর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু হলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তাঁর আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে, পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পায়না। আর তা আত্তার জন্য কঠিন যন্ত্রনাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রনাদায়ক অবস্থাকেই জাহান্নাম বা দোযোখ বলা হয়।” –সুত্রঃ (দেওয়ানবাগী রচিত, আল্লাহ কোন পথেঃ ৪৪)

▣ দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদী দাবী করেন। অতঃপর দরুদে মাহদী রচনা করে্ন । দরুদে মাহদীঃ “আল্লাহুম্মা ছাল্লী আ’লা সাইয়্ ওয়ালা আ’লা ইমাম মাহদী রাহমাতাল্লিল আলামীন ওয়ালিহী ওয়াছাল্লীম।” ময়লার স্তূপে অর্ধমৃত ও বিবস্ত্র অবস্থায় রাসুল (সাঃ) কে দেখেছি।

▣ দেওয়ানবাগী ১৯৮৯ সালে নাকি একটি ব্যতিক্র মধর্ দেখে ফেলেন। এ স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, “ আমি দেখি ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান ফুলে- ফলে সুশোভিত। ওই বাগানে আমি একা একা হেটে বা হঠাত বাগানের একস্থানে একটি ময়লার স্তূপ আমার চোখে পড়ে। আমি দেখতে পাই ওই ময়লার স্তূপে রাসুল (সাঃ) এর প্রানহীন দেহ মোবারক পড়ে আছে। তাঁর মাথা মোবারক দক্ষিন দিকে আর পা মোবারক উত্তর দিকে প্রসারিত। বাম পা মোবারক হাটুতে ভাজ হয়ে খারা অবস্থায় রয়েছে। আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে তাঁর বাম পায়ের হাটুতে আমার ডান হাত দ্বারা স্পর্শ করলাম। সাথে সাথেই তাঁর দেহ মোবারকে প্রাণ ফিরে এল। তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। মূহুর্তের মধ্যেই রাসূল (সাঃ) সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে গেলেন। তিনি উঠে বসে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, হে ধর্মপূনর্জীবন দানকারী! ইতমধ্যেই আমার ধর্ম আরও পাঁচবার পূনর্জীবন লাভ করেছে। একথা বলে রাসূল (সাঃ)উঠে দাঁড়িয়ে হেটে হেটে সাথে চলে এলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। ” – সুত্রঃ (দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?” ১১-১২ প্রকাশকালঃ জুন ১৯৯৯।)

▣ "দেওয়ানবাগী এবং তার মুরীদদের মাহফিলে স্বয়ং আল্লাহ্, সমস্ত নবী, রাসূল (সা), ফেরেস্তা, দেওয়ানবাগী ওতার মুর্শিদ চন্দ্রপাড়ার মৃত আবুল ফজলসহ সমস্ত ওলি আওলিয়া, এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমেদেওয়ানবাগীকে মোহাম্মাদী প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ সবাইকে নিয়ে একমিছিল বের করে। মোহাম্মাদী ইসলামের চারটি পতাকা চারজনের_যথাক্রমে আল্লাহ, রাসূল (সা), দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন। বাকিরা সবাই পিছনের সারিতে। আল্লাহ নিজেইস্লোগান দিয়েছিলেন_ ''মোহাম্মাদী ইসলামের আলো_ ঘরে ঘরে জ্বালো।"(সূত্রঃ সাপ্তাহি দেওয়ানবাগী পত্রিকা- ১২/০৩/৯৯ )

▣ দেওয়ানবাগীর এক পাচাটা কুত্তা বলে (নাম মাওলানা আহমাদুল্লাহ যুক্তিবাদী) "আমি স্বপ্নে দেখলাম হযরত ইব্রাহীম (আ) নির্মিত মক্কারকাবা ঘর এবং স্বয়ং রাসূলুল্লাহ (সা) বাবে রহমতে হাজির হয়েছেন। আমাকে উদ্দেশ্য করে নবী করীম (সা) বলছেন_''তুমি যে ধারণা করছ যে, শাহ্ দেওয়ানবাগী হজ্জ করেননি আসলে এটা ভুল। আমি স্বয়ং আল্লাহর নবী মোহাম্মাদ (সা) তার সাথে আছি এবং সর্বণ থাকি। আর কাবা ঘরওতার সামনে উপস্থিত আছে। আমার মোহাম্মাদী ইসলাম শাহ্দেওয়ানবাগীপ্রচার করতেছেন।"এই হলো দেওয়ানবাগীর ভন্ড আকিদা ও উক্তি সমূহ, বলুনঃ নাউজুবিল্লাহ!! আস্তাগফিরুল্লাহ!! একজন খুব সাধারন মানুষও এই কুৎসিত, নোংরা এবং শিরকি কথা গুলো পড়ে বুঝতে পারবে যে, এই শয়তানটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এই শয়তানটা আসলে ধর্মের নামে ব্যাবসা খুলে বসেছে। দয়া করে কেউ এই শয়তানটার পিছে গিয়ে নিজের ঈমানকে নষ্ট করবেন না। বাংলার জমিন তথা শাহজালাল, শাহপরাণ, শাহ আমানত, শেরে বাংলার (রহঃ) এর বাংলায় এই তথাকথিত ভন্ডপীরদের কোন ঠাঁই নাই। আসুন সবাই মিলে এই শয়তানটাকে জুতা মেরে বাংলা জমিন হতে বিতারিত করি।আর একজন মুসলিম হিসাবে এই ভণ্ডের ভণ্ডামি অন্য সবাইকে জানিয়ে দেয়ার মাধ্যমে তাদেরকে এই শয়তান থেকে সতর্ক করে দেয়া আমাদের একান্ত দায়িত্ব। সুতরাং একজন মুসলিম হিসাবে ছবিটি শেয়ার করে এই ভন্ডের ভণ্ডামি সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন, আশা করি, সবাই শেয়ার করবেন।

Wednesday, June 11, 2014

কি খাচ্ছেন না খাচ্ছেন , একটু দেখে শুনে খাবেন

( কি খাচ্ছেন না খাচ্ছেন , একটু দেখে শুনে খাবেন )
খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রি করে ধরা খেলেন বিক্রেতা !
নরসিংদী জেলা শহরে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ (৪২) নামে এক মাংস বিক্রেতাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়।


Thursday, June 5, 2014

জেনে নিন বাংলাদেশের সকল থানার ওসিদের মোবাইল নাম্বার

>>>।। জেনে নিন বাংলাদেশের সকল
থানার ওসিদের মোবাইল নাম্বার ।।<<<
=====================================
>>>>>>>>>পোষ্ট টি শেয়ার করতে অনুরোধ
করছি<<<<<<<<<<
===যে সকল কারনে এই সকল নম্বরে ফোন
করার প্রয়োজন হতে পারে===
১। কোন দূর্ঘটনার সংবাদ জানাতে
২। কোন অপমৃত্যু সংবাদ জানাতে
৩। অগ্নিকান্ডের সংবাদ জানাতে
৪। বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির
সংবাদ জানাতে
৫। কোন পলাতক/ফেরারী অপরাধীদের
অবস্থান জানাতে
৬। মাদকদ্রব্য সম্পর্কে তথ্য প্রদানের জন্য
৭। অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য
প্রদানের জন্য
৮। দাংগা সংঘটনের সংবাদ জানাতে
>>>চলুন এক
নজরে দেখে আসি বাংলাদেশের সকল
ওসি সাহেবদের সরকারী মোবাইল নম্বর।
<<<
ডিএমপি, ঢাকাঃ
========
১। ওসি রমনা- ০১৭১৩৩৭৩১২৫
২। ওসি ধানমন্ডি- ০১৭১৩৩৭৩১২৬
৩। ওসি শাহাবাগ- ০১৭১৩৩৭৩১২৭
৪। ওসি নিউ মার্কেট- ০১৭১৩৩৭৩১২৮
৫। ওসি লালবাগ- ০১৭১৩৩৭৩১৩৪
৬। ওসি কোতয়ালী- ০১৭১৩৩৭৩১৩৫
৭। ওসি হাজারীবাগ- ০১৭১৩৩৭৩১৩৬
৮। ওসি কামরাঙ্গীরচর- ০১৭১৩৩৭৩১৩৭
৯। ওসি সুত্রাপুর- ০১৭১৩৩৭৩১৪৩
১০। ওসি ডেমরা- ০১৭১৩৩৭৩১৪৪
১১। ওসি শ্যামপুর- ০১৭১৩৩৭৩১৪৫
১২। ওসি যাত্রাবাড়ী- ০১৭১৩৩৭৩১৪৬
১৩। ওসি মতিঝিল- ০১৭১৩৩৭৩১৫২
১৪। ওসি সবুজবাগ- ০১৭১৩৩৭৩১৫৩
১৫। ওসি খিলগাও- ০১৭১৩৩৭৩১৫৪
১৬। ওসি পল্টন- ০১৭১৩৩৭৩১৫৫
১৭। ওসি উত্তরা- ০১৭১৩৩৭৩১৬১
১৮। ওসি এয়ারপোর্ট- ০১৭১৩৩৭৩১৬২
১৯। ওসি তুরাগ- ০১৭১৩৩৭৩১৬৩
২০। ওসি উত্তরখান- ০১৭১৩৩৭৩১৬৪
২১। ওসি দক্ষিনখান- ০১৭১৩৩৭৩১৬৫
২২। ওসি গুলশান- ০১৭১৩৩৭৩১৭১
২৩। ওসি ক্যান্টনমেন্ট- ০১৭১৩৩৭৩১৭২
২৪। ওসি বাড্ডা- ০১৭১৩৩৭৩১৭৩
২৫। ওসি খিলক্ষেত- ০১৭১৩৩৭৩১৭৪
২৬। ওসি তেজগাও- ০১৭১৩৩৭৩১৮০
২৭। ওসি তেজগাও শি/এ- ০১৭১৩৩৭৩১৮১
২৮। ওসি মোহাম্মদপুর- ০১৭১৩৩৭৩১৮২
২৯। ওসি আদাবর- ০১৭১৩৩৭৩১৮৩
৩০। ওসি মিরপুর- ০১৭১৩৩৭৩১৮৯
৩১। ওসি পল্লবী- ০১৭১৩৩৭৩১৯০
৩২। ওসি কাফরুল- ০১৭১৩৩৭৩১৯১
৩৩। ওসি শাহ আলী- ০১৭১৩৩৭৩১৯২
সিএমপি, চট্রগ্রামঃ
=========
১। ওসি কোতয়ালী, সিএমপি-
০১৭১৩৩৭৩২৫৬
২। ওসি পাহাড়তলী (নর্থ জোন)-
০১৭১৩৩৭৩২৫৭
৩। ওসি পাচলাইশ- ০১৭১৩৩৭৩২৫৮
৪। ওসি চান্দগাও- ০১৭১৩৩৭৩২৫৯
৫। ওসি খুলসী- ০১৭১৩৩৭৩২৬০
৬। ওসি বাকুলিয়া- ০১৭১৩৩৭৩২৬১
৭। ওসি ওসি বায়েজিদ বোস্তামী-
০১৭১৩৩৭৩২৬২
৮। ওসি বন্দর- ০১৭১৩৩৭৩২৬৭
৯। ওসি ডাবল মুরিং- ০১৭১৩৩৭৩২৬৮
১০। ওসি হালিশহর- ০১৭১৩৩৭৩২৬৯
১১। ওসি পতেঙ্গা- ০১৭১৩৩৭৩২৭০
১২। ওসি কর্ণফুলি- ০১৭১৩৩৭৩২৭১
১৩। ওসি ইমিগ্রেশন (বন্দর)- ০১৭১৩৩৭৩২৭২
১৪। ওসি পাহাড়তলী (বন্দর জোন)-
০১৭১৩৩৭৩২৭৩
কেএমপি, খুলনাঃ
========
১। ওসি খুলনা- ০১৭১৩৩৭৩২৮৫
২। ওসি সোনাডাঙ্গা- ০১৭১৩৩৭৩২৮৬
৩। ওসি খালিশপুর- ০১৭১৩৩৭৩২৮৭
৪। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৩২৮৮
৫। ওসি খানজাহান আলী- ০১৭১৩৩৭৩২৮৯
আরএমপি, রাজশাহীঃ
==========
১। ওসি বোয়ালিয়া- ০১৭১৩৩৭৩৩০৯
২। ওসি রাজাপুর- ০১৭১৩৩৭৩৩১০
৩। ওসি মতিহার- ০১৭১৩৩৭৩৩১১
৪। ওসি শাহ মাকদুম- ০১৭১৩৩৭৩৩১২
ঢাকা বিভাগঃ
======
১। ওসি সাভার- ০১৭১৩৩৭৩৩২৭
২। ওসি ধামরাই- ০১৭১৩৩৭৩৩২৮
৩। ওসি কেরানীগঞ্জ- ০১৭১৩৩৭৩৩২৯
৪। ওসি নবাবগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৩০
৫। ওসি দোহার- ০১৭১৩৩৭৩৩৩১
৬। ওসি আশুলিয়া- ০১৭১৩৩৭৩৩৩২
৭। ওসি দক্ষিন কেরানীগঞ্জ-
০১৭১৩৩৭৩৩৩৩
৮। ওসি নারায়নগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৪৫
৯। ওসি ফতুল্লা- ০১৭১৩৩৭৩৩৪৬
১০। ওসি বন্দর- ০১৭১৩৩৭৩৩৪৭
১১। ওসি সিদ্দিরগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৪৮
১২। ওসি আড়াইহাজার- ০১৭১৩৩৭৩৩৪৯
১৩। ওসি সোনারগাও- ০১৭১৩৩৭৩৩৫০
১৪। ওসি রুপগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৫১
১৫। ওসি জয়দেবপুর ০১৭১৩৩৭৩৩৬৩
১৬। ওসি টংগী- ০১৭১৩৩৭৩৩৬৪
১৭। ওসি কালিয়াকৈর- ০১৭১৩৩৭৩৩৬৫
১৮। ওসি শ্রীপুর- ০১৭১৩৩৭৩৩৬৬
১৯। ওসি কাপাসিয়া- ০১৭১৩৩৭৩৩৬৭
২০। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৬৮
২১। ওসি মানিকগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৭৯
২২। ওসি ঘিওর- ০১৭১৩৩৭৩৩৮০
২৩। ওসি শিবালয়- ০১৭১৩৩৭৩৩৮১
২৪। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৩৩৮২
২৫। ওসি হরিরামপুর- ০১৭১৩৩৭৩৩৮৩
২৬। ওসি সাটুরিয়া- ০১৭১৩৩৭৩৩৮৪
২৭। ওসি সিংগাইর- ০১৭১৩৩৭৩৩৮৫
২৮। ওসি মুন্সীগঞ্জ- ০১৭১৩৩৭৩৩৯৬
২৯। ওসি টংগীবাড়ী- ০১৭১৩৩৭৩৩৯৭
৩০। ওসি লৌহজং- ০১৭১৩৩৭৩৩৯৮
৩১। ওসি শ্রীনগর- ০১৭১৩৩৭৩৩৯৯
৩২। ওসি সিরাজদীখান- ০১৭১৩৩৭৩৪০০
৩৩। ওসি গজারিয়া- ০১৭১৩৩৭৩৪০১
৩৪। ওসি নরসিংদী- ০১৭১৩৩৭৩৪১২
৩৫। ওসি রায়পুর- ০১৭১৩৩৭৩৪১৩
৩৬। ওসি শিবপুর- ০১৭১৩৩৭৩৪১৪
৩৭। ওসি বেলাবো- ০১৭১৩৩৭৩৪১৫
৩৮। ওসি মনোহরদী- ০১৭১৩৩৭৩৪১৬
৩৯। ওসি পলাশ- ০১৭১৩৩৭৩৪১৭
৪০। ওসি কোতয়ালী মযমনসিংহ-
০১৭১৩৩৭৩৪৩০
৪১। ওসি মুক্তাগাছা- ০১৭১৩৩৭৩৪৩১
৪২। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৪৩২
৪৩। ওসি ত্রিশাল- ০১৭১৩৩৭৩৪৩৩
৪৪। ওসি গৌরীপুর- ০১৭১৩৩৭৩৪৩৪
৪৫। ওসি ঈশ্বরগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৩৫
৪৬। ওসি নান্দাইল- ০১৭১৩৩৭৩৪৩৬
৪৭। ওসি ফুলপুর- ০১৭১৩৩৭৩৪৩৭
৪৮। ওসি হালুয়াঘাট- ০১৭১৩৩৭৩৪৩৮
৪৯। ওসি ধোবাউরা- ০১৭১৩৩৭৩৪৩৯
৫০। ওসি গফরগাও- ০১৭১৩৩৭৩৪৪০
৫১। ওসি ভালুকা- ০১৭১৩৩৭৩৪৪১
৫২। ওসি তারাকান্দা- ০১৭১৩৩৭৩৪৪২
৫৩। ওসি টাঙ্গাইল- ০১৭১৩৩৭৩৪৫৪
৫৪। ওসি মির্জাপুর- ০১৭১৩৩৭৩৪৫৫
৫৫। ওসি নাগরপুর- ০১৭১৩৩৭৩৪৫৬
৫৬। ওসি সখিপুর- ০১৭১৩৩৭৩৪৫৭
৫৭। ওসি বাসাইল- ০১৭১৩৩৭৩৪৫৮
৫৮। ওসি দেলদুয়ার- ০১৭১৩৩৭৩৪৫৯
৫৯। ওসি মধুপুর- ০১৭১৩৩৭৩৪৬০
৬০। ওসি ঘাটাইল- ০১৭১৩৩৭৩৪৬১
৬১। ওসি কালিহাতি- ০১৭১৩৩৭৩৪৬২
৬২। ওসি ভুয়াপুর- ০১৭১৩৩৭৩৪৬৩
৬৩। ওসি ওসি যমুনা ব্রীজ পূর্ব-
০১৭১৩৩৭৩৪৬৪
৬৪। ওসি ধনবাড়ী- ০১৭১৩৩৭৩৪৬৫
৬৫। ওসি গোপালপুর- ০১৭১৩৩৭৩৪৬৬
৬৬। ওসি কিশোরগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৮০
৬৭। ওসি করিমগঞ্জ- ০১৭১৩৩৭৩৪৮১
৬৮। ওসি তারাইল- ০১৭১৩৩৭৩৪৮২
৬৯। ওসি হোসেনপুর- ০১৭১৩৩৭৩৪৮৩
৭০। ওসি কটিয়াদী- ০১৭১৩৩৭৩৪৮৪
৭১। ওসি বাজিতপুর- ০১৭১৩৩৭৩৪৮৫
৭২। ওসি কুলিয়ারচর- ০১৭১৩৩৭৩৪৮৬
৭৩। ওসি ভৈরব- ০১৭১৩৩৭৩৪৮৭
৭৪। ওসি ইটনা- ০১৭১৩৩৭৩৪৮৮
৭৫। ওসি মিঠামইন- ০১৭১৩৩৭৩৪৮৯
৭৬। ওসি নিকলী- ০১৭১৩৩৭৩৪৯০
৭৭। ওসি পাকুন্দিয়া- ০১৭১৩৩৭৩৪৯১
৭৮। ওসি অষ্টগ্রাম- ০১৭১৩৩৭৩৪৯২
৭৯। ওসি নেত্রকোনা- ০১৭১৩৩৭৩৫০৫
৮০। ওসি বারহাট্টা- ০১৭১৩৩৭৩৫০৬
৮১। ওসি কলমাকান্দা- ০১৭১৩৩৭৩৫০৭
৮২। ওসি আটপাড়া- ০১৭১৩৩৭৩৫০৮
৮৩। ওসি দুর্গাপুর- ০১৭১৩৩৭৩৫০৯
৮৪। ওসি পূর্বধলা- ০১৭১৩৩৭৩৫১০
৮৫। ওসি কেন্দুয়া- ০১৭১৩৩৭৩৫১১
৮৬। ওসি মদন- ০১৭১৩৩৭৩৫১২
৮৭। ওসি মোহনগঞ্জ- ০১৭১৩৩৭৩৫১৩
৮৮। ওসি খালিজুরি- ০১৭১৩৩৭৩৫১৪
৮৯। ওসি শেরপুর- ০১৭১৩৩৭৩৫২৩
৯০। ওসি নকলা- ০১৭১৩৩৭৩৫২৪
৯১। ওসি নলিতাবাড়ী- ০১৭১৩৩৭৩৫২৫
৯২। ওসি শ্রীবর্দী- ০১৭১৩৩৭৩৫২৬
৯৩। ওসি ঝিনাইগাতি- ০১৭১৩৩৭৩৫২৭
৯৪। ওসি জামালপুর- ০১৭১৩৩৭৩৫৩৮
৯৫। ওসি মেলান্দহ- ০১৭১৩৩৭৩৫৩৯
৯৬। ওসি সরিষাবাড়ী- ০১৭১৩৩৭৩৫৪০
৯৭। ওসি দেওয়ানগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪১
৯৮। ওসি ইসলামপুর- ০১৭১৩৩৭৩৫৪২
৯৯। ওসি মাদারগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪৩
১০০। ওসি বকশীগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৪৪
১০১। ওসি বাহাদুরাবাদ- ০১৭১৩৩৭৩৫৪৫
১০২। ওসি কোতয়ালী ফরিদপুর-
০১৭১৩৩৭৩৫৫৬
১০৩। ওসি মধুখালী- ০১৭১৩৩৭৩৫৫৭
১০৪। ওসি বোয়ালমারী- ০১৭১৩৩৭৩৫৫৮
১০৫। ওসি আলফাডাঙ্গা- ০১৭১৩৩৭৩৫৫৯
১০৬। ওসি চরভদ্রাসন- ০১৭১৩৩৭৩৫৬০
১০৭। ওসি নগরকান্দা- ০১৭১৩৩৭৩৫৬১
১০৮। ওসি সদরপুর- ০১৭১৩৩৭৩৫৬২
১০৯। ওসি সালতা- ০১৭১৩৩৭৩৫৬৩
১১০। ওসি ভাংগা- ০১৭১৩৩৭৩৫৬৪
১১১। ওসি গোপালগঞ্জ- ০১৭১৩৩৭৩৫৭২
১১২। ওসি মকসুদপুর- ০১৭১৩৩৭৩৫৭৩
১১৩। ওসি কাশিয়ানী- ০১৭১৩৩৭৩৫৭৪
১১৪। ওসি কোটালীপাড়া- ০১৭১৩৩৭৩৫৭৫
১১৫। ওসি টুঙ্গিপাড়া- ০১৭১৩৩৭৩৫৭৬
১১৬। ওসি মাদারীপুর- ০১৭১৩৩৭৩৫৮৫
১১৭। ওসি রাজৈর- ০১৭১৩৩৭৩৫৮৬
১১৮। ওসি কালকিনি- ০১৭১৩৩৭৩৫৮৭
১১৯। ওসি শিবচর- ০১৭১৩৩৭৩৫৮৮
১২০। ওসি রাজবাড়ী- ০১৭১৩৩৭৩৫৯৮
১২১। ওসি বালিয়াকান্দি- ০১৭১৩৩৭৩৫৯৯
১২২। ওসি পাংশা- ০১৭১৩৩৭৩৬০০
১২৩। ওসি গোয়ালন্দ- ০১৭১৩৩৭৩৬০১
১২৪। ওসি গোসাইরহাট- ০১৭১৩৩৭৩৬১২
১২৫। ওসি ভেদরগঞ্জ- ০১৭১৩৩৭৩৬১৩
১২৬। ওসি ডামুড্ডা- ০১৭১৩৩৭৩৬১৪
১২৭। ওসি জাজিরা- ০১৭১৩৩৭৩৬১৫
১২৮। ওসি নড়িয়া- ০১৭১৩৩৭৩৬১৬
১২৯। ওসি পালং- ০১৭১৩৩৭৩৬১৭
১৩০। ওসি শখিপুর- ০১৭১৩৩৭৩৬১৮
চট্রগ্রাম বিভাগঃ
========
১। ওসি রাউজান- ০১৭১৩৩৭৩৬৩৯
২। ওসি হাটহাজারী- ০১৭১৩৩৭৩৬৪০
৩। ওসি ফটিকছড়ি- ০১৭১৩৩৭৩৬৪১
৪। ওসি রাংগুনিয়া- ০১৭১৩৩৭৩৬৪২
৫। ওসি পটিয়া- ০১৭১৩৩৭৩৬৪৩
৬। ওসি মীরসরাই- ০১৭১৩৩৭৩৬৪৪
৭। ওসি সীতাকুন্ডু- ০১৭১৩৩৭৩৬৪৫
৮। ওসি আনোয়ারা- ০১৭১৩৩৭৩৬৪৬
৯। ওসি বোয়ালখালী- ০১৭১৩৩৭৩৬৪৭
১০। ওসি বাশখালী- ০১৭১৩৩৭৩৬৪৮
১১। ওসি সাতকানিয়া- ০১৭১৩৩৭৩৬৪৯
১২। ওসি লোহাগড়া- ০১৭১৩৩৭৩৬৫০
১৩। ওসি চান্দনাইশ- ০১৭১৩৩৭৩৬৫১
১৪। ওসি সন্দীপ- ০১৭১৩৩৭৩৬৫২
১৫। ওসি কক্সবাজার- ০১৭১৩৩৭৩৬৬৩
১৬। ওসি রামু- ০১৭১৩৩৭৩৬৬৪
১৭। ওসি উখিয়া- ০১৭১৩৩৭৩৬৬৫
১৮। ওসি টেকনাফ- ০১৭১৩৩৭৩৬৬৬
১৯। ওসি চকোরিয়া- ০১৭১৩৩৭৩৬৬৭
২০। ওসি কুতুবদিয়া- ০১৭১৩৩৭৩৬৬৮
২১। ওসি মহেষখালী- ০১৭১৩৩৭৩৬৬৯
২২। ওসি পেকুয়া- ০১৭১৩৩৭৩৬৭০
২৩। ওসি কোতয়ালী কুমিল্লা-
০১৭১৩৩৭৩৬৮৫
২৪। ওসি চৌদ্দগ্রাম- ০১৭১৩৩৭৩৬৮৬
২৫। ওসি দেবীদ্দার- ০১৭১৩৩৭৩৬৮৭
২৬। ওসি হোমনা- ০১৭১৩৩৭৩৬৮৮
২৭। ওসি লাকসাম- ০১৭১৩৩৭৩৬৮৯
২৮। ওসি দাউদকান্দি- ০১৭১৩৩৭৩৬৯০
২৯। ওসি বুড়িচং- ০১৭১৩৩৭৩৬৯১
৩০। ওসি চান্দিনা- ০১৭১৩৩৭৩৬৯২
৩২। ওসি বরুরা- ০১৭১৩৩৭৩৬৯৩
৩৩। ওসি লাঙ্গলকোট- ০১৭১৩৩৭৩৬৯৪
৩৪। ওসি মুরাদনগর- ০১৭১৩৩৭৩৬৯৫
৩৫। ওসি ব্রাক্ষ্মনপাড়া- ০১৭১৩৩৭৩৬৯৬
৩৬। ওসি মেঘনা- ০১৭১৩৩৭৩৬৯৭
৩৭। ওসি মনোহরগঞ্জ- ০১৭১৩৩৭৩৬৯৮
৩৮। ওসি তিতাস- ০১৭১৩৩৭৩৬৯৯
৩৯। ওসি সদর দক্ষিন কুমিল্লা-
০১৭১৩৩৭৩৭০০
৪০। ওসি চাদপুর- ০১৭১৩৩৭৩৭১২
৪১। ওসি হাজীগঞ্জ- ০১৭১৩৩৭৩৭১৩
৪২। ওসি মতলব- ০১৭১৩৩৭৩৭১৪
৪৩। ওসি মতলব উত্তর- ০১৭১৩৩৭৩৭১৪
৪৪। ওসি মতলব দক্ষিন- ০১৭১৩৩৭৩৭১৫
৪৫। ওসি শাহারাস্তি- ০১৭১৩৩৭৩৭১৬
৪৬। ওসি কচুয়া- ০১৭১৩৩৭৩৭১৭
৪৭। ওসি ফরিদগঞ্জ- ০১৭১৩৩৭৩৭১৮
৪৮। ওসি হাইমচর- ০১৭১৩৩৭৩৭১৯
৪৯। ওসি ব্রাক্ষ্মনবাড়ীয়া সদর-
০১৭১৩৩৭৩৭৩০
৫০। ওসি সরাইল- ০১৭১৩৩৭৩৭৩১
৫১। ওসি আশুগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৩২
৫২। ওসি নাসিরনগর- ০১৭১৩৩৭৩৭৩৩
৫৩। ওসি নবীনগর- ০১৭১৩৩৭৩৭৩৪
৫৪। ওসি বাঞ্ছারামপুর- ০১৭১৩৩৭৩৭৩৫
৫৫। ওসি কসবা- ০১৭১৩৩৭৩৭৩৬
৫৬। ওসি আখাউড়া- ০১৭১৩৩৭৩৭৩৭
৫৭। ওসি সুধারাম, নোয়াখালী-
০১৭১৩৩৭৩৭৪৮
৫৮। ওসি বেগমগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৪৯
৫৯। ওসি সেনবাগ- ০১৭১৩৩৭৩৭৫০
৬০। ওসি সোনাইমুরি- ০১৭১৩৩৭৩৭৫১
৬১। ওসি কোম্পানীগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৫২
৬২। ওসি চাটখিল- ০১৭১৩৩৭৩৭৫৩
৬৩। ওসি হাতিয়া- ০১৭১৩৩৭৩৭৫৪
৬৪। ওসি চরজব্বার- ০১৭১৩৩৭৩৭৫৫
৬৫। ওসি লক্ষীপুর- ০১৭১৩৩৭৩৭৬৫
৬৬। ওসি রায়পুরা- ০১৭১৩৩৭৩৭৬৬
৬৭। ওসি রামগঞ্জ- ০১৭১৩৩৭৩৭৬৭
৬৮। ওসি রামগাতি- ০১৭১৩৩৭৩৭৬৮
৬৯। ওসি ফেনী- ০১৭১৩৩৭৩৭৭৮
৭০। ওসি সোনাগাজী- ০১৭১৩৩৭৩৭৭৯
৭১। ওসি ফুলগাজী- ০১৭১৩৩৭৩৭৮০
৭২। ওসি পরশুরাম- ০১৭১৩৩৭৩৭৮১
৭৩। ওসি ছাগলনাইয়া- ০১৭১৩৩৭৩৭৮২
৭৪। ওসি দাগনভুইয়া- ০১৭১৩৩৭৩৭৮৩
রাজশাহী বিভাগঃ
=========
১। ওসি পবা- ০১৭১৩৩৭৩৮০০
২। ওসি গুদাগাড়ি- ০১৭১৩৩৭৩৮০১
৩। ওসি তানর- ০১৭১৩৩৭৩৮০২
৪। ওসি মোহনপুর- ০১৭১৩৩৭৩৮০৩
৫। ওসি পুঠিয়া- ০১৭১৩৩৭৩৮০৪
৬। ওসি বাগমারা- ০১৭১৩৩৭৩৮০৫
৭। ওসি দুর্গাপুর- ০১৭১৩৩৭৩৮০৬
৮। ওসি চারঘাট- ০১৭১৩৩৭৩৮০৭
৯। ওসি বাঘা- ০১৭১৩৩৭৩৮০৮
১০। ওসি চাপাই নবাবগঞ্জ- ০১৭১৩৩৭৩৮১৯
১১। ওসি শিবগঞ্জ- ০১৭১৩৩৭৩৮২০
১২। ওসি গোমস্তাপুর- ০১৭১৩৩৭৩৮২১
১৩। ওসি নাচোল- ০১৭১৩৩৭৩৮২২
১৪। ওসি ভোলাহাট- ০১৭১৩৩৭৩৮২৩
১৫। ওসি নওগা- ০১৭১৩৩৭৩৮৩৬
১৬। ওসি রায়নগর- ০১৭১৩৩৭৩৮৩৭
১৭। ওসি আত্রাই- ০১৭১৩৩৭৩৮৩৮
১৮। ওসি ধামরাই- ০১৭১৩৩৭৩৮৩৯
১৯। ওসি বুদলগাছি- ০১৭১৩৩৭৩৮৪০
২০। ওসি মহাদেবপুর- ০১৭১৩৩৭৩৮৪১
২১। ওসি পাটনীতলা- ০১৭১৩৩৭৩৮৪২
২২। ওসি নিয়ামতপুর- ০১৭১৩৩৭৩৮৪৩
২৩। ওসি মান্দা- ০১৭১৩৩৭৩৮৪৪
২৪। ওসি সাপাহার- ০১৭১৩৩৭৩৮৪৫
২৫। ওসি পর্শা- ০১৭১৩৩৭৩৮৪৬
২৬। ওসি নাটোর- ০১৭১৩৩৭৩৮৫৭
২৭। ওসি সিংড়া- ০১৭১৩৩৭৩৮৫৮
২৮। ওসি বাঘাতিপাড়া- ০১৭১৩৩৭৩৮৫৯
২৯। ওসি গুরুদাসপুর- ০১৭১৩৩৭৩৮৬০
৩০। ওসি লালপুর- ০১৭১৩৩৭৩৮৬১
৩১। ওসি বরইগ্রাম- ০১৭১৩৩৭৩৮৬২
৩২। ওসি নলডাংগা- ০১৭১৩৩৭৩৮৬৩
৩৩। ওসি কোতয়ালী, রংপুর- ০১৭১৩৩৭৩৮৭৪
৩৪। ওসি গঙ্গাচুড়া- ০১৭১৩৩৭৩৮৭৫
৩৫। ওসি ভোদরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৭৬
৩৬। ওসি তারাগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৭৭
৩৭। ওসি মিঠাপুকুর- ০১৭১৩৩৭৩৮৭৮
৩৮। ওসি পীরগাছা- ০১৭১৩৩৭৩৮৭৯
৩৯। ওসি কাউনিয়া- ০১৭১৩৩৭৩৮৮০
৪০। ওসি পীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৮১
৪১। ওসি গাইবান্ধা- ০১৭১৩৩৭৩৮৯২
৪২। ওসি সাদুল্লাপুর- ০১৭১৩৩৭৩৮৯৩
৪৩। ওসি সুন্দরগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৯৪
৪৫। ওসি পলাশবাড়ী- ০১৭১৩৩৭৩৮৯৫
৪৬। ওসি গোবিন্দগঞ্জ- ০১৭১৩৩৭৩৮৯৬
৪৭। ওসি সাতঘাটা- ০১৭১৩৩৭৩৮৯৭
৪৮। ওসি ফুলছড়ি- ০১৭১৩৩৭৩৮৯৮
৪৯। ওসি নিলফামারী- ০১৭১৩৩৭৩৯০৯
৫০। ওসি সৈয়দপুর- ০১৭১৩৩৭৩৯১০
৫১। ওসি জলঢাকা- ০১৭১৩৩৭৩৯১১
৫২। ওসি কিশোরগঞ্জ (নিলফামারী)-
০১৭১৩৩৭৩৯১২
৫৩। ওসি ডোমার- ০১৭১৩৩৭৩৯১৩
৫৪। ওসি ডিমলা- ০১৭১৩৩৭৩৯১৪
৫৪। ওসি সৈয়দপুর পুলিশ ফাড়ী-
০১৭১৩৩৭৩৯১৫
৫৫। ওসি কুড়িগ্রাম- ০১৭১৩৩৭৩৯২৬
৫৬। ওসি রাজারহাট- ০১৭১৩৩৭৩৯২৭
৫৭। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৯২৮
৫৮। ওসি নাগেশ্বর- ০১৭১৩৩৭৩৯২৯
৫৯। ওসি বুরুঙ্গামারী- ০১৭১৩৩৭৩৯৩০
৬০। ওসি উলিপুর- ০১৭১৩৩৭৩৯৩১
৬১। ওসি চিলমারী- ০১৭১৩৩৭৩৯৩২
৬২। ওসি রৌমারী- ০১৭১৩৩৭৩৯৩৩
৬৩। ওসি রাজীবপুর- ০১৭১৩৩৭৩৯৩৪
৬৪। ওসি দুসমারা- ০১৭১৩৩৭৩৯৩৫
৬৫। ওসি কোচাকাটা- ০১৭১৩৩৭৩৯৩৬
৬৬। ওসি লালমনিরহাট- ০১৭১৩৩৭৩৯৪৬
৬৭। ওসি আদিতমারি- ০১৭১৩৩৭৩৯৪৭
৬৮। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৪৮
৬৯। ওসি হাতিবান্দা- ০১৭১৩৩৭৩৯৪৯
৭০। ওসি পাটগ্রাম- ০১৭১৩৩৭৩৯৫০
৭১। ওসি কোতয়ালী দিনাজপুর-
০১৭১৩৩৭৩৯৬৩
৭২। ওসি চিরির বন্দর- ০১৭১৩৩৭৩৯৬৪
৭৩। ওসি রিরল- ০১৭১৩৩৭৩৯৬৫
৭৪। ওসি পার্বতীপুর- ০১৭১৩৩৭৩৯৬৬
৭৫। ওসি বীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৬৭
৭৬। ওসি বোছাগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৬৮
৭৭। ওসি কাহারোল- ০১৭১৩৩৭৩৯৬৯
৭৮। ওসি খানসামা- ০১৭১৩৩৭৩৯৭০
৭৯। ওসি ফুলবাড়ী- ০১৭১৩৩৭৩৯৭১
৮০। ওসি বিরামপুর- ০১৭১৩৩৭৩৯৭২
৮২। ওসি নবাবগঞ্জ (দিনাজপুর)-০১৭১
৩৩৭৩৯৭৩
৮৩। ওসি ঘোড়াঘাট- ০১৭১৩৩৭৩৯৭৪
৮৪। ওসি হাকিমপুর- ০১৭১৩৩৭৩৯৭৫
৮৫। ওসি ঠাকুরগাও- ০১৭১৩৩৭৩৯৮৫
৮৬। ওসি বালিয়াডাঙ্গী- ০১৭১৩৩৭৩৯৮৬
৮৭। ওসি রানীসঙ্কৌল- ০১৭১৩৩৭৩৯৮৭
৮৮। ওসি পীরগঞ্জ- ০১৭১৩৩৭৩৯৮৮
৮৯। ওসি হরিপুর- ০১৭১৩৩৭৩৯৮৯
৯০। ওসি পঞ্চগড়- ০১৭১৩৩৭৩৯৯৯
৯১। ওসি বোদা- ০১৭১৩৩৭৪০০০
৯২। ওসি আটোয়ারী- ০১৭১৩৩৭৪০০১
৯৩। ওসি তেতুলিয়া- ০১৭১৩৩৭৪০০২
৯৪। ওসি দেবীগঞ্জ- ০১৭১৩৩৭৪০০৩
৯৫। ওসি পাবনা- ০১৭১৩৩৭৪০১৬
৯৬। ওসি ঈশ্বরদী- ০১৭১৩৩৭৪০১৭
৯৭। ওসি আটঘরিয়া- ০১৭১৩৩৭৪০১৮
৯৮। ওসি চাটমোহর- ০১৭১৩৩৭৪০১৯
৯৯। ওসি ভঙ্গোরা- ০১৭১৩৩৭৪০২০
১০০। ওসি ফরিদপুর (পাবনা)- ০১৭১৩৩৭৪০২১
১০১। ওসি সূর্যনগর- ০১৭১৩৩৭৪০২২
১০২। ওসি বেড়া- ০১৭১৩৩৭৪০২৩
১০৩। ওসি সাথিয়া- ০১৭১৩৩৭৪০২৪
১০৪। ওসি আতাইকুলা- ০১৭১৩৩৭৪০২৫
১০৫। ওসি সিরাজগঞ্জ- ০১৭১৩৩৭৪০৩৮
১০৬। ওসি শাহাজাদপুর- ০১৭১৩৩৭৪০৩৯
১০৭। ওসি উল্লাপাড়া- ০১৭১৩৩৭৪০৪০
১০৮। ওসি চৌহালী- ০১৭১৩৩৭৪০৪১
১০৯। ওসি তারাস- ০১৭১৩৩৭৪০৪২
১১০। ওসি কাজিপুর- ০১৭১৩৩৭৪০৪৩
১১১। ওসি কামারকান্দা- ০১৭১৩৩৭৪০৪৪
১১২। ওসি রায়গঞ্জ- ০১৭১৩৩৭৪০৪৫
১১৩। ওসি বেলকুচি- ০১৭১৩৩৭৪০৪৬
১১৪। ওসি যমুনা ব্রীজ পশ্চিম-
০১৭১৩৩৭৪০৪৭
১১৫। ওসি সালাঙ্গা- ০১৭১৩৩৭৪০৪৮
১১৬। ওসি এনায়েতপুর- ০১৭১৩৩৭৪০৪৯
১১৭। ওসি বগুড়া- ০১৭১৩৩৭৪০৬১
১১৮। ওসি শিবগঞ্জ- ০১৭১৩৩৭৪০৬২
১১৯। ওসি সোনাতলা- ০১৭১৩৩৭৪০৬৩
১২০। ওসি গাবতলী- ০১৭১৩৩৭৪০৬৪
১২১। ওসি সারিয়াকান্দি- ০১৭১৩৩৭৪০৬৫
১২২। ওসি আদমদিঘী- ০১৭১৩৩৭৪০৬৬
১২৩। ওসি ধুপচাচিয়া- ০১৭১৩৩৭৪০৬৭
১২৪। ওসি কাহালু- ০১৭১৩৩৭৪০৬৮
১২৫। ওসি শেরপুর- ০১৭১৩৩৭৪০৬৯
১২৬। ওসি ধুনট- ০১৭১৩৩৭৪০৭০
১২৭। ওসি নন্দিগ্রাম- ০১৭১৩৩৭৪০৭১
১২৮। ওসি শাহজাহানপুর- ০১৭১৩৩৭৪০৭২
১২৯। ওসি জয়পুরহাট- ০১৭১৩৩৭৪০৮২
১৩০। ওসি কালাই- ০১৭১৩৩৭৪০৮৩
১৩১। ওসি ক্ষেতলাল- ০১৭১৩৩৭৪০৮৪
১৩২। ওসি আক্কেলপুর- ০১৭১৩৩৭৪০৮৫
১৩৩। ওসি পাচবিবি- ০১৭১৩৩৭৪০৮৬
খুলনা বিভাগঃ
=======
১। ওসি ফুলতলা- ০১৭১৩৩৭৪১০৩
২। ওসি দিঘলিয়া- ০১৭১৩৩৭৪১০৪
৩। ওসি পাইকগাছা- ০১৭১৩৩৭৪১০৫
৪। ওসি বটিয়াঘাটা- ০১৭১৩৩৭৪১০৬
৫। ওসি ডুমুরিয়া- ০১৭১৩৩৭৪১০৭
৬। ওসি তেরখাদা- ০১৭১৩৩৭৪১০৮
৭। ওসি রুপসা- ০১৭১৩৩৭৪১০৯
৮। ওসি দাকোপ- ০১৭১৩৩৭৪১১০
৯। ওসি কয়রা- ০১৭১৩৩৭৪১১১
১০। ওসি বাগেরহাট- ০১৭১৩৩৭৪১২২
১১। ওসি ফকিরহাট- ০১৭১৩৩৭৪১২৩
১২। ওসি মোল্লারহাট- ০১৭১৩৩৭৪১২৪
১৩। ওসি চিতলমারী- ০১৭১৩৩৭৪১২৫
১৪। ওসি কচুয়া- ০১৭১৩৩৭৪১২৬
১৫। ওসি মোরলগঞ্জ- ০১৭১৩৩৭৪১২৭
১৬। ওসি শরনখোলা- ০১৭১৩৩৭৪১২৮
১৭। ওসি মংলা- ০১৭১৩৩৭৪১২৯
১৮। ওসি রামপাল- ০১৭১৩৩৭৪১৩০
১৯। ওসি সাতক্ষীরা- ০১৭১৩৩৭৪১৪১
২০। ওসি কলারোয়া- ০১৭১৩৩৭৪১৪২
২১। ওসি তালা- ০১৭১৩৩৭৪১৪৩
২২। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৪১৪৪
২৩। ওসি শ্যামনগর- ০১৭১৩৩৭৪১৪৫
২৪। ওসি দেবহাটা- ০১৭১৩৩৭৪১৪৬
২৫। ওসি আশাশুনি- ০১৭১৩৩৭৪১৪৭
২৬। ওসি পাটকেলঘাটা- ০১৭১৩৩৭৪১৪৮
২৭। ওসি কোতয়ালী যশোর- ০১৭১৩৩৭৪১৬১
২৮। ওসি ঝিকরগাছা- ০১৭১৩৩৭৪১৬২
২৯। ওসি শার্শা- ০১৭১৩৩৭৪১৬৩
৩০। ওসি চৌগাছা- ০১৭১৩৩৭৪১৬৪
৩১। ওসি মনিরামপুর- ০১৭১৩৩৭৪১৬৫
৩২। ওসি কেশবপুর- ০১৭১৩৩৭৪১৬৬
৩৩। ওসি অভয়নগর- ০১৭১৩৩৭৪১৬৭
৩৪। ওসি বাঘারপাড়া- ০১৭১৩৩৭৪১৬৮
৩৫। ওসি বেনাপোল পোর্ট- ০১৭১৩৩৭৪১৬৯
৩৬। ওসি বেনাপোল চেক পোষ্ট-
০১৭১৩৩৭৪১৭০
৩৭। ওসি মাগুরা- ০১৭১৩৩৭৪১৭৯
৩৮। ওসি শালিখা- ০১৭১৩৩৭৪১৮০
৩৯। ওসি শ্রীপুর- ০১৭১৩৩৭৪১৮১
৪০। ওসি মোহাম্মদপুর- ০১৭১৩৩৭৪১৮২
৪১। ওসি ঝিনাইদহ- ০১৭১৩৩৭৪১৯২
৪২। ওসি কালিগঞ্জ- ০১৭১৩৩৭৪১৯৩
৪৩। ওসি শৈলকুপা- ০১৭১৩৩৭৪১৯৪
৪৪। ওসি হরিনাকুন্ডু- ০১৭১৩৩৭৪১৯৫
৪৫। ওসি কোটচাদপুর- ০১৭১৩৩৭৪১৯৬
৪৬। ওসি মহেশপুর- ০১৭১৩৩৭৪১৯৭
৪৭। ওসি নড়াইল- ০১৭১৩৩৭৪২০৬
৪৮। ওসি কালিয়া- ০১৭১৩৩৭৪২০৭
৪৯। ওসি লোহাগড়া- ০১৭১৩৩৭৪২০৮
৫০। ওসি নড়াগাতি- ০১৭১৩৩৭৪২০৯
৫১। ওসি কুষ্টিয়া- ০১৭১৩৩৭৪২২০
৫২। ওসি খোকসা- ০১৭১৩৩৭৪২২১
৫৩। ওসি কুমারখালী- ০১৭১৩৩৭৪২২২
৫৪। ওসি ভেড়ামারা- ০১৭১৩৩৭৪২২৩
৫৫। ওসি দৌলতপুর- ০১৭১৩৩৭৪২২৪
৫৬। ওসি মিরপুর- ০১৭১৩৩৭৪২২৫
৫৭। ওসি ইসলামী ইউনিভার্সিটি-
০১৭১৩৩৭৪২২৬
৫৮। ওসি চুয়াডাংগা- ০১৭১৩৩৭৪২৩৬
৫৯। ওসি আলমডাংগা- ০১৭১৩৩৭৪২৩৭
৬০। ওসি জীবননগর- ০১৭১৩৩৭৪২৩৮
৬১। ওসি ডামুরহুদা- ০১৭১৩৩৭৪২৩৯
৬২। ওসি মেহেরপুর- ০১৭১৩৩৭৪২৪৯
৬৩। ওসি গাংনী- ০১৭১৩৩৭৪২৫০
৬৪। ওসি মুজিবনগর- ০১৭১৩৩৭৪২৫১
বরিশাল বিভাগঃ
========
১। ওসি কোতয়ালী বরিশাল-
০১৭১৩৩৭৪২৬৭
২। ওসি হিজলা- ০১৭১৩৩৭৪২৬৮
৩। ওসি মেহেদীগঞ্জ- ০১৭১৩৩৭৪২৬৯
৪। ওসি মুলাদী- ০১৭১৩৩৭৪২৭০
৫। ওসি বাবুগঞ্জ- ০১৭১৩৩৭৪২৭১
৬। ওসি বাকেরগঞ্জ- ০১৭১৩৩৭৪২৭২
৭। ওসি বানারীপাড়া- ০১৭১৩৩৭৪২৭৩
৮। ওসি আগৌলঝাড়া- ০১৭১৩৩৭৪২৭৪
৯। ওসি গৌরনদী- ০১৭১৩৩৭৪২৭৫
১০। ওসি উজিরপুর- ০১৭১৩৩৭৪২৭৬
১১। ওসি ঝালকাঠি- ০১৭১৩৩৭৪২৮৬
১২। ওসি নলছিঠি- ০১৭১৩৩৭৪২৮৭
১৩। ওসি রাজাপুর- ০১৭১৩৩৭৪২৮৮
১৪। ওসি কাঠালিয়া- ০১৭১৩৩৭৪২৮৯
১৫। ওসি ভোলা- ০১৭১৩৩৭৪৩০০
১৬। ওসি দৌলতখান- ০১৭১৩৩৭৪৩০১
১৭। ওসি তজুমুদ্দিন- ০১৭১৩৩৭৪৩০২
১৮। ওসি বোরহানউদ্দিন- ০১৭১৩৩৭৪৩০৩
১৯। ওসি লালমোহন- ০১৭১৩৩৭৪৩০৪
২০। ওসি চরফ্যাশন- ০১৭১৩৩৭৪৩০৫
২১। ওসি মনপুরা- ০১৭১৩৩৭৪৩০৬
২২। ওসি পটুয়াখালী- ০১৭১৩৩৭৪৩১৮
২৩। ওসি বাউফল- ০১৭১৩৩৭৪৩১৯
২৪। ওসি গলাচিপা- ০১৭১৩৩৭৪৩২০
২৫। ওসি দশমিনা- ০১৭১৩৩৭৪৩২১
২৬। ওসি দুমকী- ০১৭১৩৩৭৪৩২২
২৭। ওসি কলাপাড়া- ০১৭১৩৩৭৪৩২৩
২৮। ওসি মির্জাগঞ্জ- ০১৭১৩৩৭৪৩২৪
২৯। ওসি রাঙ্গাবালি- ০১৭১৩৩৭৪৩২৫
৩০। ওসি পিরোজপুর- ০১৭১৩৩৭৪৩৩৬
৩১। ওসি ভান্ডারিয়া- ০১৭১৩৩৭৪৩৩৭
৩২। ওসি নেসারাবাদ- ০১৭১৩৩৭৪৩৩৮
৩৩। ওসি কাউখালী- ০১৭১৩৩৭৪৩৩৯
৩৪। ওসি নাজিরপুর- ০১৭১৩৩৭৪৩৪০
৩৫। ওসি জিয়া নগর- ০১৭১৩৩৭৪৩৪১
৩৬। ওসি মঠবাড়ীয়া- ০১৭১৩৩৭৪৩৪২
৩৭। ওসি বরগুনা- ০১৭১৩৩৭৪৩৫৩
৩৮। ওসি আমতলী- ০১৭১৩৩৭৪৩৫৪
৩৯। ওসি পাথরঘাটা- ০১৭১৩৩৭৪৩৫৫
৪০। ওসি বেতাগী- ০১৭১৩৩৭৪৩৫৬
৪১। ওসি বামনা- ০১৭১৩৩৭৪৩৫৭
৪২। ওসি তালতলি- ০১৭১৩৩৭৪৩৫৮
সিলেট বিভাগঃ
=======
১। ওসি কোতয়ালী (সিলেট)-
০১৭১৩৩৭৪৩৭৫
২। ওসি বালাগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৭৬
৩। ওসি জৈন্তাপুর- ০১৭১৩৩৭৪৩৭৭
৪। ওসি গোয়াইনঘাট- ০১৭১৩৩৭৪৩৭৮
৫। ওসি কানাইঘাট- ০১৭১৩৩৭৪৩৭৯
৬। ওসি কোম্পানীগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮০
৭। ওসি জকিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮১
৮। ওসি বিয়ানীবাজার- ০১৭১৩৩৭৪৩৮২
৯। ওসি গোলাপগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৩
১০। ওসি বিশ্বনাথ- ০১৭১৩৩৭৪৩৮৪
১১। ওসি ফেঞ্চুগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৮৫
১২। ওসি দক্ষিন সুরমা- ০১৭১৩৩৭৪৩৮৬
১৩। ওসি ওসমানী নগর- ০১৭১৩৩৭৪৩৮৭
১৪। ওসি হবিগঞ্জ- ০১৭১৩৩৭৪৩৯৮
১৫। ওসি মাধবপুর- ০১৭১৩৩৭৪৩৯৯
১৬। ওসি চুনারুঘাট- ০১৭১৩৩৭৪৪০০
১৭। ওসি বাহুবল- ০১৭১৩৩৭৪৪০১
১৮। ওসি লাখাই- ০১৭১৩৩৭৪৪০২
১৯। ওসি নবীগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৩
২০। ওসি বানিয়াচং- ০১৭১৩৩৭৪৪০৪
২১। ওসি আজমিরিগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৫
২২। ওসি শায়েস্তাগঞ্জ- ০১৭১৩৩৭৪৪০৬
২৩। ওসি সুনামগঞ্জ- ০১৭১৩৩৭৪৪১৮
২৪। ওসি ছাতক- ০১৭১৩৩৭৪৪১৯
২৫। ওসি জগন্নাথপুর- ০১৭১৩৩৭৪৪২০
২৬। ওসি তাহিরপুর- ০১৭১৩৩৭৪৪২১
২৭। ওসি বিশ্বম্বরপুর- ০১৭১৩৩৭৪৪২২
২৮। ওসি দোয়ারাবাজার- ০১৭১৩৩৭৪৪২৩
২৯। ওসি দিরাই- ০১৭১৩৩৭৪৪২৪
৩০। ওসি সালনা- ০১৭১৩৩৭৪৪২৫
৩১। ওসি জামালগঞ্জ- ০১৭১৩৩৭৪৪২৬
৩২। ওসি ধর্মপাশা- ০১৭১৩৩৭৪৪২৭
৩৩। ওসি মধ্যনগর- ০১৭১৩৩৭৪৪২৮
৩৪। ওসি মৌলভীবাজার- ০১৭১৩৩৭৪৪৩৯
৩৫। ওসি শ্রীমঙ্গল- ০১৭১৩৩৭৪৪৪০
৩৬। ওসি কমলগঞ্জ- ০১৭১৩৩৭৪৪৪১
৩৭। ওসি রাজনগর- ০১৭১৩৩৭৪৪৪২
৩৮। ওসি কুলাউড়া- ০১৭১৩৩৭৪৪৪৩
৩৯। ওসি বড়লেখা- ০১৭১৩৩৭৪৪৪৪
৪০। ওসি জুরি- ০১৭১৩৩৭৪৪৪৫।

Wednesday, June 4, 2014

যে কারণে তেলাপিয়া মাছ খাওয়া উচিত নয়

মাছ হিসেবে তেলাপিয়া এখন খুবই জনপ্রিয়। এর কারণ হলো, এই মাছটি দামে সস্তা, রান্না করা সহজ এবং এর কাঁটা কম। তাই এখন ঘরে ঘরেই এই মাছ রান্না চলছে দেদার। কিন্তু, প্রকৃতপক্ষে এই মাছটি না খাওয়াই উত্তম। কারণ, মাছটি পরোক্ষভাবে নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। চাহিদা বেশি বলে তেলাপিয়া এখন খামারে চাষ করা হয়। একেকটা খামারে বিপুল মাছ চাষ করা হয়ে থাকে। কিন্তু, এদের খাবার হিসেবে বাজারের বিক্রি হওয়া কোনো মাছের খাবার দেওয়া হয় না। খাবার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই যা দেওয়া হয় তা হলো, হাঁস-মুরগির বিষ্ঠা। এই খাবার খেয়ে রোগজীবাণু শরীরে বয়ে বেড়ায় তেলাপিয়া। আর ওই খাবার খাওয়া এসব খামারের তেলাপিয়া খেলে হৃদরোগ, পক্ষাঘাত এমনকি হাপানিও হতে পারে। শুধু কি তাই, এসব তেলাপিয়া খাওয়া মানেই হার্ট অ্যাটাকের পথ সুগম করা।
এ ছাড়া এতে  প্রোটিনের মাত্রা খুব কম থাকে। এদের শরীরে ডিবুটাইলিন নামের এক প্রকার কেমিক্যাল জমা হয়। আর এই ডিবুটাইলিন হাপানি, মেদ ও অ্যালার্জির জন্ম দিয়ে থাকে। এ ছাড়া এদের শরীরে ডাই-অক্সিন থাকে। আর মুক্ত পানির তেলাপিয়ার চেয়ে খামারের তেলাপিয়ার শরীরে এই ডাইঅক্সিনের মাত্রা ১১ গুণ বেশি থাকে।
এই প্রক্রিয়ায় চাষ করা রুই মাছ খাওয়ার ক্ষেত্রেও রয়েছে সতর্কবাণী। গবেষকরা বলেছেন, খামারে তেলাপিয়ার মতোই একই পদ্ধতিতে রুই মাছ চাষের ঘটনাও ঘটছে। আর ওই রুই মাছ মানবদেহে ক্যান্সারের কারণ হতে পারে। যে কারণে গবেষকরা হোটেলে খাওয়ার সময় কিংবা বাজার থেকে কেনার সময় জিজ্ঞেস করে কিনতে বলেছেন যে, এটা কি মুক্ত পানির তেলাপিয়া নাকি খামারের।
সূত্র : ওয়ার্ল্ডট্রুথডটটিভি

Wednesday, May 28, 2014

বিশ্বকাপ ফুটবলে বিতরণ করা হবে পবিত্র কোরআনের ২,৫০,০০০ কপি

কুয়েতের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে যে ব্রাজিলে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবলের সময় তারা বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের ২ লাখ ৫০ হাজার কপি বিতরণ করবে।স্পেনিস, পর্তুগিজ, ইংরেজি এবং ফরাসি ভাষায় অনূদিত কোরআনের এসব কপি হোটেল,
স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক
প্লেসে বিতরণ করবে কুয়েতের কোরআন
বোর্ড, যা আল কাবাস নামেও পরিচিত। ১২ জুন থেকে ফিফার ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।
৩২টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬টি মুসলিম প্রধান দেশ-আলজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইরান এবং বসনিয়া-হারজেগোভিনাও রয়েছে।

সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
বিশ্বকাপ ফুটবলে বিতরণ করা হবে পবিত্র কোরআনের ২,৫০,০০০ কপি কুয়েতের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে যে ব্রাজিলে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবলের সময় তারা বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের ২ লাখ ৫০ হাজার কপি বিতরণ করবে।স্পেনিস, পর্তুগিজ, ইংরেজি এবং ফরাসি ভাষায় অনূদিত কোরআনের এসব কপি হোটেল, স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক প্লেসে বিতরণ করবে কুয়েতের কোরআন বোর্ড, যা আল কাবাস নামেও পরিচিত। ১২ জুন থেকে ফিফার ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। ৩২টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬টি মুসলিম প্রধান দেশ-আলজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইরান এবং বসনিয়া-হারজেগোভিনাও রয়েছে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন


Tuesday, May 27, 2014

ক্যাডবেরি চকোলেটে শূকরের উপাদান॥ মালয়েশিয়ায় ক্ষোভ


মালয়েশিয়ায় ক্যাডবেরি চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুটি চালানে শূকরের উপাদান পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে সেখানকার মুসলমানরা কারখানাটি বন্ধ করার দাবি জানাচ্ছে। তারা কোম্পানিটির বিরুদ্ধে ১০০ মালয়েশিয়ান রিংগিত ক্ষতিপূরণ চেয়ে মামলা করার হুমকিও দিয়েছে।
অভিযোগ পাওয়ার পর ক্যাডবেরি ডেইরি মিল্ক হাজেলনাট ও আলমন্ডের দুটি চালান প্রত্যাহার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাডবেরি মালয়েশিয়া জানিয়েছে, তারা তাদের পণ্যের হালাল মান নিশ্চিত করে থাকে।
আর ক্যাডবেরি ইউকে জানিয়েছে, তাদের কোনো কোনো পণ্যে শূকরের উপাদান থাকার বিষয়টি কেবল মালয়েশিয়ায় সীমাবদ্ধ।
আন্দোলনকারী একটি গ্রুপের প্রধান আবু বকর ইয়াহিয়া দাবি করেন, মুসলমানদের ঈমান দুর্বল করে দেয়ার জন্য শূকরের উপাদান মেশানো হয়েছে।
১৮২৪ সালে জন ক্যাডবেরি প্রতিষ্ঠিত কোম্পানি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কনফেকশনারি ব্র্যান্ড (প্রথম স্থানে রয়েছে রিংলেস)। ২০১১ সালের রাজস্ব ছিল ১১,৩৪৬,০০২,০০০ পাউন্ড। প্রধান কার্যালয় লন্ডনে হলেও অর্ধ শতাধিক দেশে তাদের কারখানা রয়েছে।

Sunday, May 18, 2014

রংপুরে নিজেকে নবী দাবিকারী ভন্ড ফিরোজ কবিরকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুর তিনটার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ কমান্ডার মোতাহেরুল ইসলাম জানান, ভন্ড ফিরোজ দীর্ঘদিন থেকে মহানগরীর মাহীগঞ্জ বনহাজরা এলাকার দরবার শরীফ তৈরি করে অগ্নিপূজা ও ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে রংপুরের আলেম সমাজ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়ে ভন্ড নদী ফিরোজ কবিরের অপতৎপরতা বন্ধের জোর আহবান জানিয়েছিলেন।

Saturday, May 17, 2014

যেসব মেয়েরা সামান্য কিছু টাকার বিনিময়ে দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে পতিতা ।
অপরদিকে, যেসব মেয়েরা হাজার টাকার বিনিময়ে লুকিয়ে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে সোসাইটি গার্ল ।
যারা আর একটু বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে পার্টি গার্ল ।

আর সবচেয়ে ভয়াবহ হচ্ছে তথাকথিত শিক্ষিত মেয়েরা যখন রাস্তা দিয়ে দেহ দেখিয়ে-দেখিয়ে হাঁটে TSC,NSU, KFC, ধানমণ্ডি লেকে বয়ফ্রেন্ডের কোলে বসে আড্ডা দেয়, মাঝে মাঝে, কিস খায় এবং মাঝে মাঝে সেই বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যায়, পয়লা বৈশাখে লাল-সাদা শাড়ী পড়ে হাজারটা ছেলের সাথে ডলাডলি করে, পান্তা খায়, আর রিক্সায় হুড তুলে দিয়ে ,,,,, আবার বলে আমরা শুধুই ফ্রেন্ড! সমাজ তখন তাঁদের বলে আধুনিক মেয়ে !



তাদের নিয়ে কথিত (!) দৈনিক পত্রিকায় লেখা হয় “দেশে নারীরা সমান অধিকার পাচ্ছে” ।
হাজার-হাজার মেয়েরা বছরে বছরে জিপিএ ৫ পাচ্ছে, আবার পরিমলের সাথে শুটিং (!) করতে পারছে ।

যারা আরও বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাদের বলে মডেল গার্ল বা অভিনেত্রী (সব মডেল বা অভিনেত্রীকে বলছি না) । সমাজের অনেকের চোখে এরা আবার ড্রিমগার্ল ! তাদের আবার ভিডিও বের হয় ।

কিন্তু তারপরও তারা সমাজে সকলের নিকট সম্মানপ্রাপ্ত । অথচ দেহ ব্যবসায় যারা শুধুমাত্র পেটের দায় করে বা জোরপূর্বক তাদের করানো হয়, তারাই বেশ্যা বলে আখ্যায়িত । কিন্তু কেন ?
তাঁদের এত টাকা-পয়সা, পাওয়ার নেই বলে ? থুতু মারি চুশীলদের এই দ্বৈত নীতিকে ।

যারা পেটের দায়ে এই ঘৃণ্য কাজটি করে তাঁদেরকে আমি পতিতা বলি না, আমি পতিতা বলি তাদেরকে যারা অর্থ বা কাজের লোভে পর পুরুষের সামনে বিবস্ত্র হতে দ্বিতীয় বার ভাবে না।

Wednesday, March 26, 2014

‘জাতীয় সংগীত নিয়ে রেকর্ডের ঘটনা চেতনা ব্যবসা, সস্তা ও সহিহ্ দেশপ্রেম’

আয়োজন ভাঙলে এভাবেই পায়ের নিচে পিষ্ট হয় জাতীয় পতাকা (ছবিতে)
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে বিশ্ব রেকর্ড করার উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ব্লগ সরগরম। শুধুই রেকর্ড করার উদ্দেশ্যে ৫০ কোটি টাকা খরচ করে এই অনুষ্ঠানের উদ্যোগ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্যদিকে এই টাকা খরচ করার দায়িত্বে ছিল সংস্কৃতিমন্ত্রীরই নিজের প্রতিষ্ঠান। এসব নিয়েও সমালোচনার ঝড় ওঠেছে ফেসবুক-ব্লগে।


সস্তা দেশপ্রেম

ব্লগার মারুফ অভিক সামহোয়ার ইন ব্লগে ‘সস্তা দেশপ্রেম’ নামে একটি ব্লগ লিখেছেন। ব্লগটি এরকম- আগামী ২৬শে মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সন্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। শুনলাম সরকার এই কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে!! বিভিন্ন স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র ছাত্রীদের সেখানে নেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে! শুনলাম গান গাওয়ার পরে লাঞ্চ করাবে। ভালো কথা!! এবার আসি কিছু বিশ্লেষণ এ। একত্রে জাতীয় সংগীত গাইলে
কিনবা একত্রে পতাকা বানিয়ে রেকর্ড করে কি আসলেই দেশপ্রেম প্রকাশ পায়??!! আমার অফিসের এক জার্মান কলিগ একবার আমাকে বলেছিলো তারা নাকি স্কুলে জাতীয় সংগীত গায় না এমনকি তাদের দেশে অনেকে নাকি জাতীয় সংগীত জানেও না!! শুধু জার্মানি নয় পৃথিবীর কোন সভ্য দেশে স্কুলে জাতীয় সংগীত গাওয়ার উদাহরন হয়ত পাওয়া যাবে না। তার মানে কি তাদের মাঝে দেশপ্রেম নেই??!!! উত্তর হচ্ছে ”আছে” আছে বলেই আজ তারা এত উন্নত!! তারা ২৪ ঘন্টা দেশপ্রেম দেশপ্রেম করে না বরং কাজের মাধ্যমে সেটা করে দেখায়। একটা প্রবাদ আছে ”চোরের মন পুলিশ পুলিশ” আমাদের অবস্থা হইছে তাই!! যে দেশ দুর্নীতিতে ৫ বার টানা চ্যাম্পিয়ন হয় তাদেরই দরকার পড়ে এইসব রেকর্ড বানিয়ে নিজেদের দেশপ্রেম দেখানোর!! এই ১০০ কোটি টাকা যদি গরীব মানুষগুলোর জন্য খরচ করা হতো হয়ত সেটাই আসল দেশপ্রেম হত। কারন দেশপ্রেম বলতে দেশের মানুষকে প্রেম করা বুঝায় আমি মনে করি। এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড এদেশে হচ্ছে আরো হবে কারন কোন একটা সমাজ পরিবর্তন করতে পারে তরুণরা। অথচ আমাদের দেশের তরুণরা মনে করে দেশপ্রেম মানে হচ্ছে কেউ যদি কোন খেলায় পাকিস্তান-ইন্ডিয়া কে সাপোর্ট দেয় তাকে গালি দেয়া ক্রিটিসাইজ করা। সারাবছর যারা ব্যস্ত থাকে রেষ্টুরেন্টে খাইতে,গার্ল ফ্রেন্ডদের নিয়া ঘুরতে,যাদের কোন ভ্রূক্ষেপ নেই দেশে কি হচ্ছে!! তাদের দেশপ্রেম উতলিয়ে পড়ে ফেসবুকে যদি কেউ পাকিস্তান সাপোর্ট করে ক্রিকেটে!! শেষে একটা কথাই বলতে হয়:
”আমার দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”
৫০ কোটি টাকার জাতীয় সঙ্গীতের বিশ্ব রেকর্ড এবং সুরেন্দ্র কারবারি পাড়ার ১.৫ লক্ষ টাকার স্কুলের ছাদ- আমি ব্যবহৃত হতে অস্বীকার করি

‘উপরোক্ত শিরোনামে’ ‘শাহবাগ থেকে হেফাজত: রাজসাক্ষীর জবানবন্দী’ বইয়ের লেখক জিয়া হাসানও তার ফেসবুকে লিখেছেন। লেখাটি এরকম-

আজকে সকাল ১০টা থেকে ৫০ কোটি টাকা ব্যয় করে (সূত্র: সংস্কৃতি মন্ত্রী), মন্ত্রী এমপিদের সরকারের সাথে ব্যবসা করার আইন ভঙ্গ করে, প্রতিটা ব্যাংক এবং বেশ কিছু বড় প্রতিষ্ঠানের সাথে বাধ্যতামূলক চাঁদাবাজি করার দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠিত হচ্ছে, সর্বোচ্চ সংখ্যক মানুষের এক সাথে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড।

একটা মর্মস্পর্শী ছবি

কে জানে, এমন একটা রেকর্ড প্রতিদিন আমরা ভাঙছি কিনা, স্কুল ঘর না থাকায় পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী প্রতিদিন খোলা মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার এবং পাঠ দান নেয়ার। কিন্তু এর মধ্যেই ফেসবুকে, তন্দ্রা চাকমার স্ট্যাটাস অনেকেই দেখেছেন, খাগড়াছড়ির সদর উপজেলায় সুরেন্দ্র কারবারি পাড়ার মহাসেনের আঘাতে ভেঙ্গে যাওয়া স্কুলের টিন-শেড ঠিক করে দেয়ার জন্যে ১.৫ লক্ষ টাকা জোগাড় করতে।

পেছন থেকে তোলা, একটা ভাঙ্গা স্কুল ঘরের সামনে চার লাইনে দাড়িয়ে শপথ নিতে থাকা এই অত্যন্ত মর্মস্পর্শী এই ছবিটা দেখলেই বোঝা যায়, এই রাষ্ট্র-যন্ত্র কি ভাবে তার জনগণের বেসিক চাহিদা পূরণ করতে পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এক বছর আগে হয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের ভেঙ্গে যাওয়া স্কুলঘর ঠিক করতে যেই রাষ্ট্র ব্যর্থ, সেই রাষ্ট্রের কোন অধিকার নাই ৫০ কোটি টাকা খরচ করে, জাতীয় সঙ্গীতের বিশ্ব রেকর্ড করার।

কিন্তু সেই গুলো করছে আওয়ামী লিগের সরকার। কেন করছে ? কারণ, এই দলের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নাই। এই দল জানে, তারা মানুষের ভোট জিতে ক্ষমতায় আসে নাই। তারা জানে, তারা ক্ষমতায় আসছে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে দুইটি ভাগে ভাগ করে বিভিন্ন রকম গুটি-বাজি করে এবং ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার মাধ্যমে। ফলে তাদের সমস্ত চিন্তা চেতনায় এই দুইটি ধারা প্রবাহিত হয়।

এই জন্যে আমরা দেখেছি, সমালোচনার মুখেও তারা ৫০ কোটি টাকা খরচ করে, এই অর্থহীন অনুষ্ঠানটা করে যাচ্ছে। কারো কথায় কান দিচ্ছে না। এই গুলো ক্লাসিক স্বৈরচারী আচরণ। বড় বড় মূর্তি বানানো, বড় বড় অনুষ্ঠান করা। স্বৈরাচার নিজেই তার গড়া এই ফানুসে উড়ে বেরায়। তার ধারনা থাকে, মানুষের জীবনে শান্তি সুখের নহর বয়ে যাচ্ছে। এই জন্যে স্বৈরাচার নিয়ম করে, আচ্ছা জনগণের যেহেতু অনেক টাকা, সেহেতু আমরা সব রাস্তায় টোল বসিয়ে দেই। বিদ্যুতের দাম বাড়িয়ে দেই।

এই অনুষ্ঠান আরও অনেক গুলো সম্পূরক প্রশ্নের জন্ম দেয়

তা হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই ভাবে কোন অনুষ্ঠানের জন্যে বাধ্যতামূলক চাঁদাবাজি করা আইন সম্মত কি না? এ কোন রাষ্ট্র সৃষ্টি করলাম আমরা যার সরকার এই ধরনের ভ্যানিটি প্রজেক্টের জন্যে নিজেই চাঁদাবাজি করে? এই টাকার একাউন্টেবিলিটি কে নিশ্চিত করছে? এই টাকাটা অডিটেবেল কিনা? সরকার যাদের কাছ থেকে এই টাকা নিয়েছে, তারা এই অনুদানের কি পে-ব্যাক নিবে ?

এই টাকা সরকারী নিয়ম মেনে খরচ হয়েছে কিনা। এবং এই অনুষ্ঠানে সংস্কৃতি-মন্ত্রী আসাদুজ্জামান নুরের প্রতিষ্ঠান এশিয়াটিকের তত্ত্বাবধানে হওয়াতে মন্ত্রী এমপিদের ব্যবসা প্রতিষ্ঠানের সরকারের সাথে ব্যবসা না করার যে নিয়ম তার প্রকাশ্য বাত্যয় হলো, দুদক তার তদন্ত করবে কিনা? এই রাষ্ট্র কি, এতো নাঙ্গা হয়ে গ্যেছে যে, এই ধরনের দুর্নীতি করতে আজ রাখ ঢাক ও করতে হয় না?

এই প্রশ্নগুলোকে উপেক্ষা করে

আজকে যখন সমালোচনার ঝড় ওঠে, ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেয়া মুক্তিযুদ্ধের চেতনার বরখেলাপ কিনা তখন বোঝা যায়, সরকার চাইছে নবীনদেরকে এবং প্রতিবাদীদেরকে দেশপ্রেমের একটা ধোঁয়াটে অন্ধকারে বুঁদ করে রাখা যাতে, আজকের প্রজন্ম, তার চোখের সামনে লুটপাট দেখেও সঠিক প্রশ্ন করতে ব্যর্থ হয়। যাতে সে সুশাসন না চায়, প্রকাশ্য দুর্নীতি দেখলেও বিভাজিত রাজনীতিতে নিজের অবস্থানের কারণে চুপ থাকে, প্রতিবাদী না হয়।

যাতে সে দেখতে ব্যর্থ হয়, সুরেন্দ্র কারবারি পাড়ার বাচ্চাদের সরকারী স্কুলের ঘর মাত্র ১.৫ লক্ষ টাকার জন্যে, নির্মাণ করতে ব্যর্থ হয় যে সরকার সেই সরকারের ৫০ কোটি টাকার বিনিময়ে জাতীয় সঙ্গীত গাওয়ার লুটপাটের মহোচ্ছবের কোন অধিকার নাই। এই উৎসব বার বার মনে করিয়ে দেয়, সেমুয়েল জনসনের বিখ্যাত উক্তি, patriotism is the last refuge of a scoundrel । বদমাইশের শেষ আশ্রয় হচ্ছে দেশ প্রেম।

এই প্রজন্মকে মনে রাখতে হবে , দেশ কিন্তু মা। মাকে নিয়ে ব্যবসা করতে হয় না

(লাখো কণ্ঠে সোনার বাংলা’ এর আয়োজনের সময় জাতীয় পতাকা বসার জন্য ব্যবহৃত হয়। ছবিটি নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে।-ছবিতে)
এবং যারা করে, তারা কোন একটা ধান্দার জন্যে করে। এই প্রজন্মের চ্যালেঞ্জ, সেই ধান্ধাবাজদের সৃষ্ট ধোয়ার থেকে সত্যকে দেখতে পাওয়া এবং সঠিক প্রশ্নটা করা। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার দায়, এই চেতনা ব্যবসায়ীদের হাতে ব্যবহৃত না হওয়া।

আজকে আমাদেরকে তাই এই প্রশ্ন গুলোর উত্তর চাইতে হবে। এই চাদাবাজি আইনসম্মত কিনা ? এর একাউন্টিবিলিটি কে দেখবে ? এবং মন্ত্রীর প্রতিষ্ঠান এশিয়াটিক আইন ভঙ্গ করে কিভাবে এই কাজ পায় ?

যাদের সামর্থ্য আছে, তারা সুরেন্দ্র কারবারি পাড়ার মহাসেনের আঘাতে ভেঙ্গে যাওয়া সরকারী স্কুলের পরিচালক দয়ানন্দ দাদার সাথে যোগাযোগ করবেন ০১৮২৮৮৬১৩০৩ নাম্বারে। এই স্কুলটি ঠিক করতে ১.৫ লক্ষ টাকা লাগবে। সরকার যদি না করে, আমরাই পারবো এই স্কুল ঠিক করে দিতে। এইটাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা।

আই রিফিউজ টু বি ইউজড, আমি ব্যবহৃত হতে অস্বীকার করি। এবং এই ৫০ কোটি টাকার প্রতিটা পয়সার হিসেব চাই। সবাইকে ২৬শে মার্চের শুভেচ্ছা।

অনলাইন অ্যাক্টিভিস্ট ও একটি অনলাইন পত্রিকার প্রধান সহ-সম্পাদক মাহবুব রশিদ এ প্রসঙ্গে ‘ফেসবুকে একটি লেখা’ লিখেছেন। লেখাটি এরকম-

আলী যাকের-সারা যাকের-আসাদুজ্জামান নূর।

প্রত্যেকেই অনেক উঁচুদরের অভিনেতা। শৈশবে আলী যাকেরের অভিনয়ে ‘সক্রেটিসের জবানবন্দি’ নামের নাটকটি দেইখা অনেক আপ্লুত হইছিলাম। নূরের অভিনয়ে ‘নুরুলদিনের সারাজীবন’ আমার শিশুকালে আমার ভবিষ্যতের গণমূখি চিন্তার বুনিয়াদ।
এদের অভিনয় একটা প্রজন্মরে গড়ে তুলেছে, অস্বিকার করার উপায় নাই।

কিন্তু আমার দেশের প্রতিভাবানেরা বেশিরভাগই তাদের বাহ্যিক জীবন, তত্ত্বের জীবনের সাথে আপন চর্চার মিল রাখেন না।
সভা-সেমিনারে, নাটকে-সিনেমায়, গানে-বয়ানে, লেখা-কবিতায় তারা অনেক ভাল কথা বলে থাকেন। নিজের জীবনে তারা সেগুলা খাটান না।

এদেরও তো খেয়ে বাঁচতে হয়, করুক নাহয় কিছু ব্যবসাপাতি।
কিন্তু তারা গণবিরোধী অবস্থান নিবেন তা তো হবে না।

আগেই তারা সরাসরি দেশের শত্রুর পক্ষে দেশের সম্পদ চোরদের সাথে কাজ করতেন।
বাংলাদেশে ফুলবাড়ী কয়লাখনিতে উন্মুক্ত খননের পক্ষে জনমত গঠন তথা পাবলিক রিলেশানস (পিআর) তৈরির কাজ করছে এশিয়াটিক এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘ফোরথট পিআর’ নামের একটা পিআর এজেন্সি! অর্থাৎ তারা বহুজাতিক এশিয়া এনার্জির জাতীয় সম্পদ লুটপাটেরও সহযোগী।

এখন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকা খরচ করে জাতীর সঙ্গীত গাইবার বিশ্বরেকর্ড করার দায়িত্বও পেয়েছে এই ফোরথট পিআর।

একজন শিল্পির তার দেশ জাতির প্রতি কমিটমেনট থাকার কথা। সেই সব মূল্যবোধের পাছায় লাথি মেরে আগের আমলে লীগ সরকারের ভাল মন্দ সব কিছুতে আনক্রিটিক্যাল আনুগত্যের পুরোষ্কার পেয়েছেন নূর। এবার তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। একই সাথে অনৈতিক ভাবে আছেন একটা লাভজনক প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে।

নিজের মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্ট পাইয়ে দিচ্ছেন নিজের মালিকানার প্রতিষ্ঠানকে।

শুধু এইটুকু নৈতিক অবক্ষয় তার ও তাদের শিল্পিসত্বার সমস্ত হিপোক্রিসিকে নগ্ন করে প্রকাশ করে। টাকা খরচ করে এ্যান্থেম গেয়ে রেকর্ড করা কতটা জরুরি সেকথা নাহয় বাদই দিলাম।

এদের চেয়ে তো শামীম ওসমান ভাল। তিনিও দাবি করেন তিনি গড ফাদার, সন্ত্রাসী- হিপোক্রিসি করেন না। গিরগিটির মত নিজেকে লুকিয়ে রাখেন না। প্রগতিশীল চাপ দাঁড়ি মাখা মুখে পিছিলা হাসি নিয়ে দেশের মানুষের পকেট কাটেন না। সরাসরি রাম দা নিয়ে কোপাতে যান। আমরা চিনতে পারি আমাদের শত্রুকে।

এরা নাকি আমাদের দেশের শিল্পি। ঘেন্না হয়।

গণহত্যাকারী পাকিস্তানী আর রাজাকারদের প্রতি নয় শুধু, এই সব মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসায়ীদের ঘেন্না জানায়া ২৬ মার্চের লেখা দিলাম।
জাতীয় সংগীত নিয়ে আহ্লাদ করাই সহিহ্ দেশপ্রেম!

অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কল্লোল মুস্তাফা এ প্রসঙ্গে একটি লেখা লিখেছেন। ‘লেখাটি এরকম’-

‘লাখো কন্ঠে সোনার বাংলা’র মূল উদ্যোক্তা সংস্কৃতি মন্ত্রণালয় আর অর্থের বিনিময়ে এটি আয়োজনের দ্বায়িত্ব পেয়েছে এশিয়াটিক এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘ফোরথট পিআর’নামের একটা পিআর এজেন্সি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর আবার এই ফোরথট পিআর নামের প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর!

আসাদুজ্জামান নূর নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন এই অনুষ্ঠান আয়োজন করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকা খরচ হবে, অবশ্য তিনি বলেননি তার প্রতিষ্ঠান ফোরথট পিআর এর ভাগে ঠিক কত পড়েছে।

জনাব নুর এর মাধ্যমে যে গুরুতর অপরাধ করেছেন তা হলো- সরকারি দ্বায়িত্বে থেকে বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকা এবং দেশপ্রেমের রেকর্ডের নামে এমন অনুষ্ঠানের আয়োজন করা যাতে তার নিজের প্রতিষ্ঠান সরাসরি লাভবান হয়। ফলে ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ নামের আয়োজনটি কতটা দেশপ্রেম থেকে করা হয়েছে আর কতটা ব্যাবসায়িক ধান্দা থেকে করা হয়েছে সেই প্রশ্ন উঠা স্বাভাবিক।

কিন্তু এরচেয়ে মারাত্মক সমস্যা হলো- যে ফোরথট পিআর প্রতিষ্ঠানটি লাখো কন্ঠে সোনার বাংলা নামক দেশপ্রেমের প্রদর্শনী ও রেকর্ডের আয়োজন করছে, সেই পিআর প্রতিষ্ঠানটি আবার একই সাথে এশিয়া এনার্জি বা জিসিএম রিসোর্স নামের বহুজাতিক কোম্পানির পিআর এজেন্সি হিসেবে দ্বায়িত্ব পালন করছে! যে এশিয়া এনার্জি উন্মুক্ত খননের মাধ্যমে জাতীয় সম্পদ লুন্ঠনের পায়তারা করেছে, শেয়ার বাজারে ফুলবাড়ির কয়লা নিজেদের বলে দেখিয়ে ব্যাবসা করছে, যে এশিয়া এনার্জির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২০০৬ সালের ২৬ আগষ্ট ফুলবাড়ির আমিনুল, তরিকুল, সালেকিন জীবন দিয়েছেন এবং অসংখ্যা মানুষ আহত হয়েছেন যাদের কেউ কেউ পঙ্গুজীবন যাপন করছেন, সেই এশিয়া এনার্জির দালাল একটি প্রতিষ্ঠান এবং দালাল একজন ব্যাক্তির দ্বায়িত্বে থাকা মন্ত্রণালয় এই কথিত দেশপ্রেমের প্রদর্শনীর আয়োজন করছে!

দেশপ্রেম কাকে বলে আর মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটাই বা কি? দেশপ্রেম কি দেশের মানুষ ও সম্পদকে বাদ দিয়ে কেবল দেশের পতাকা আর জাতীয় সঙ্গীতের প্রতি লোকদেখানো ভালোবাসার কর্পোরেট প্রদর্শনী?

নাকি দেশপ্রেম বা মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞা পাল্টে গেছে! দেশটাকে ভাগা মাছের মতো দেশি/বিদেশী বিভিন্ন কোম্পানির হাতে তুলে দিতে দিতে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে করতে, দেশের মানুষের বারোটা বাজাতে বাজাতে বিদেশী বহুজাতিক কোম্পানির আয়োজনে জাতীয় সঙ্গীত নিয়ে আহল্লাদ করাকেই বুঝি আজকাল সহিহ দেশপ্রেম বলা হয়!

আসলে যেই দেশের শাসকদের মানুষের জীবন ও সম্পদের প্রতি কোন প্রেম নাই, সেই দেশের শাসকদেরকেই কোটি টাকা খরচ করে দেশপ্রেমের প্রদর্শনী করতে হয়- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশী কোম্পানির দালালদের আয়োজনে ‘লাখো কন্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানটি তারই প্রমাণ।

উল্লেখ্য, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’-র উদ্যোক্তা বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়। আর সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ।

Monday, March 10, 2014

সাঈদী যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নয়: আদালত

সাঈদী যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নয়: আদালত

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুক্তিতে অ্যাটর্নি জেনারেলের জবাবে ক্ষুব্ধ হয়ে আদালত বলেছেন,আসামিপক্ষের ডকুমেন্ট আমলে নিলে সাঈদী যুদ্ধাপরাদের সঙ্গে জড়িত নয়।

সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ যুক্তি গ্রহণ করেন।

প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন,বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা,বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা,বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

ইব্রাহীম কুট্টিকে হত্যার অভিযোগে সাঈদীর বিরুদ্ধে আজ যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইব্রাহীম কুট্টিকে হত্যার বিচার চেয়ে স্ত্রী মমতাজ বেগম ১৯৭২ সালে পিরোজপুরে মামলা করেছিলেন। ওই মামলায় মোট ১৩ জন আসামি ছিল। কিন্তু আসামির তালিকায় সাঈদীর নাম ছিল না।

মমতাজ বেগমের করা মামলার ডকুমেন্ট আদালতে জমা দিয়েছেন আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষ এই ডকুমেন্ট জাল ডকুমেন্ট বলে দাবি করেন।

গতকালের ধারাবাহিকতায় যুক্তি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যুক্তির এক পর্যায়ে একজন বিচারপতি তাকে প্রশ্ন করেন,আসামিপক্ষ মমতাজ বেগমের মামলার ডকুমেন্ট সংগ্রহ করতে পারল আর আপনারা পারলেননা কেন? ১৯৭২ সালে এ ধরনের কোনো এফআইআর হয়েছিল কি-না? পিরোজপুরে অবশ্যই জিআর রেজিস্ট্রেশন বই আছে,আপনারা কি এই মামলার ডকুমেন্ট চাইতে পারতেন না? আপনাদের অনেক বড় মেশিনারীজ আছে, তাদের মাধ্যমে এই তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন? আমরা যদি আসামিপক্ষের দাখিল করা ডকুমেন্ট গ্রহণ করি তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারি সাঈদী এ ঘটনায় জড়িত নয়।

এসময় অপর আরেক বিচারপতি বলেন,মমতাজ বেগমের সেই মামলায় মোসলেম মাওলানা, দানেশ আলী মোল্লা,সেকেন্দার শিকদার সবারই নাম আছে শুধু সাঈদীর নাম নেই।

জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,এগুলো এখন পাওয়ার উপায় নেই।

এসময় বিচারপতি বলেন,ট্রাইব্যুনালে একথা বলতে পারতেন যে এগুলো এখন পাওয়া যায়না। তাহলেই তো শেষ হয়ে যেত। কিন্তু আপনারা শুধু জাল ডকুমেন্ট বলে সাজেশন দিয়ে ছেড়ে দিলেন?

বিচারপিত আরও বলেন,মমতাজ বেগমের এ ডকুমেন্ট বিষয়ে ট্রাইব্যুনালের কোনো ফাইন্ডিংস আছে? এসময় আসামিপক্ষের আইনজীবী এসএম শাহজাহান দাড়িয়ে বলেন,কোনো ফাইন্ডিংস নেই।

এ পর্যায়ে অপর এক বিচারপতি বলেন,আপনারা ম্যারাথন আর্গুমেন্ট করছেন। অ্যাডভোকেট শাহজাহান সাহেব অনেক আগে এ বিষয়ে যুক্তি পেশ করেছেন। অনেক সময় পেয়েছেন আপনারা। এ দীর্ঘ সময়ে আপনারা চাইলে এ ডকুমেন্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারতেন।

এ পর্যায়ে আরেক বিচারপতি বলেন,মমতাজ বেগমের মামলায় শুধু যে সাঈদীর নাম অনুপস্থিত তা নয়। বরং সেখানে ঘটনাস্থল হিসেবে উল্লেখ আছে ইব্রাহীম কুট্টিকে নলবুনিয়ায় হত্যা করা হয় অক্টোবর মাসে।

অপর বিচারপতি বলেন,৭২ সালে কে এবং কেন এ মামলার সার্টিফাইড কপি তুলেছিল এবং (আসামী পক্ষ ১৯৭২ সালে ইস্যু করা মামলার সার্টিফাইড কপি জমা দিয়েছে) কেনই বা সে এতদিন এ কপি সংগ্রহ করে রাখল এ বিষয়ে জেরায় আপনারা কোনো প্রশ্ন করেছিলেন?

জবাবে অ্যাটর্নি জেনারেল বারবার বলার চেষ্টা করেন মমতাজ বেগমের মামলার এ ডকুমেন্ট ছাড়া আসামিপক্ষের সব ডকুমেন্ট জমা দিয়েছে ১৩তম সাফাই সাক্ষী।

তিনি বলেন,এ ডকুমেন্ট রাষ্ট্রপক্ষের আপত্তি সহকারে জমা নেয়া হয়েছে। এরপর তিনি এ ডকুমেন্ট বিষয়ে আসামিপক্ষের সাক্ষীর জেরা থেকে পড়ে শোনান । তিনি রাষ্ট্রপক্ষের সাজেশন পড়ে শুনিয়ে বলেন,মামলার প্রয়োজনে এ জাল ডকুমেন্ট তৈরি করা হয়েছে।

যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন আদালত।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম,অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন মেহেদী।

আসামিপক্ষে ছিলেন,অ্যাডভোকেট এসএম শাহজাহান,গিয়াসউদ্দিন মিঠু,ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন।

Friday, February 28, 2014

মোরেলগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থীর দুই পায়ের রগ কেটে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান ওরফে মনা খাকে (৫৫) দুই পায়ের রগ কেটে দিয়েছে সরকার দলীয় সন্ত্রাসীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান খাঁ মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক । 
স্থানীয়রা জানায়, মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে নির্বাচনী গনসংযোগের সময় সন্ত্রসীরা প্রকাশ্যে সশস্ত্র হামলা করে তার দুই পায়ের রগ কেটে দেয়। এসময় অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী  তাকে উদ্ধারের পর প্রথমে তাকে পোলেরহাট ফাঁড়ি পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মনা খাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মোরেলগঞ্জ থেকে ‘তালা’ প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ করছিলেন। 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছূক সরকার দলীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে কয়েকজন পেছন থেকে তাকে তাড়া দেয়। এসময় তিনি নিজের পিস্তল বের করে গুলি করতে গেলে আওয়ামী লীগের কর্মীরা আরো উত্তেজিত হয়ে পড়ে। এ সময়ে মনা খাঁ তার পিস্তল পুকুরে ফেলে দেন। সরকার দলীয় কর্মীরা তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। 
বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনা খাঁ সাংবাদিকদের বলেন,‘স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি ডা. মোজাম্মেল হোসেনের নাতি জাপান বাবুল ও দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী পোলেরহাট বাজারে গণসংযোগকালে তাকে ধরে মারপিট করে দুই পায়ের রগ কেটে দেয়। তিনি বলেন, ‘এরাই ২০০৪ সালে আমার বড় ভাই রামচন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ খাঁনকে নব্বই রশ্মি বাসষ্ট্যান্ডে প্রাকাশে গুলি করে হত্যা করে।’
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রকিব জানান, পোলেরহাট বাজারের ঘটনার সময়ে মনা খাঁর ফেলে দেয়া চার রাউন্ডগুলিসহ পিস্তলটি পুকুর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় হায়দার আলী মোড়েলগঞ্জ থানায় অস্ত্র আইনে আব্দুল মান্নান ওরফে মনা খাঁর নামে একটি মামলা দায়ের করেছে।

Thursday, February 27, 2014

জামায়াতের ভাইস চেয়ারম্যান ৫৩, মহিলা ১৯

দু’দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৫৩টিতে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯টিতে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে ১১৫টি ভাইস চেয়ারম্যান পদের ৩০টিতে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। এ ছাড়া একই দিনের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ৯ জন বিজয়ী হয়েছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত ২৩ জন। সেসময় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১০ জন জয়ী হন।